রফিকুল ইসলাম বাবু চাঁদপুর শোক র্যালী আলোচনা সভা ও মিলাদ মাহফিল ও দুই নিহত নেতার কবরে পুষ্পমাল্য অর্পণসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস । সকালে নিহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কুদ্দুছ পাটোয়ারীর বাড়ি চাঁদপুরের হাইমচরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শোক র্যালী বের করা হয় । র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষীন করে কুদ্দুছ পাটোয়ারীর কবরের কাছে এসে শেষ হয় । পরে একে একে কুদ্দুছ পাটোয়ারী কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, স্থানীয় এমপি ডা. দীপু মনি পক্ষে নেতৃবৃন্দ , আওয়ামী লীগ, স্বেচ্ছাস্বেকলীগ, যুব লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । এদিকে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে ২১ আগস্ট নিহত চাঁদপুরের মতলবের আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানের স্মরনে সেখানে পালন করা হয় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস ।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
