চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ৬৮৭ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১২ টায় চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত আরিচুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিজান চালিয়ে আল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। জানা যায়, চট্রগ্রাম থেকে আল আমিন আন্তজেলা মেঘনা এক্সপ্রেস ট্রেন করে চাঁদপুরে এসে মাদ্রাসা রোডের লঞ্চ ঘাটে রিস্কা যোগে এসে নামে। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করে। তার দেহ তল্লাশী করে ৬৮৭ পিচ ইয়াবা জব্দ করে। মাদক ব্যবসায়ী আল আমিন ইয়াবা নিয়ে লঞ্চ যোগে পটুয়াখালী জেলার বাউপলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এ সময় মডেল থানার ওসি তদন্ত আরিচুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে তাকে আটক করতে সক্ষম হয়।আটক আল আমিন পটুয়াখালী জেলার বাউপলের উন্দকুল এলাকার আলমগীরের ছেলে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ৩৬ তারিখ ২১/৮/২০১৫।
পুলিশ মাদক ব্যবসায়ী আল আমিনকে আদালতে প্রেরন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়।

