স্টাফ রিপোর্টার ॥
রুপালী ইলিশের রাজধানী নামে খ্যাত চাঁদপুর জেলাকে প্রর্যটন জেলা হিসেবে গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসন সার্বিক অর্থে চাঁদপুর জেলার উন্নয়ন চায়। উন্নয়ন সময়ের প্রয়োজনেই হয়, আপনি আমি না চাইলেও উন্নয়ন হবেই ঃ আর সেটা প্রয়োজনের তাগিদেই। আমরা আপদত ৩বছরের সল্প মেয়াদী ও ৭ বছরের দির্ঘ মেয়াদী দুটি পরিকল্পনা হাতে নিতে চাচ্ছি। ৩ বছরেরের প্রকল্পে চাঁদপুরের যে কোনো একটি স্থানকে নিদ্ধারণ করে শুরু করতে চাই। সেটা হতে পারে শহরের বড় ষ্টেশন মোহনা আথবা মতলবের ষাটনল চর এলাকা। এ ব্যপারে চাঁদপুরের রাজনৈতিক, ব্যবসাহী ও ধনাঢ্য ব্যাক্তিদের সহযোগিতা কমনা করছি। । এখানে কোনো ফাইভস্টার হোটেল নেই যে বিদেশীরা থাকতে পরবে। নিরাপ্তার বিষয়টি না হয় আমরা দেখবো। এসব ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক নেতারা বিষয়টিকে যাতে ভুল না বুজে সেজন্য আমি মিডিয়িার সহযোগিতা কামনা করিছি। কারণ কোনো কিছু পেতে হলে আমাদের হয়তো কিছুটা ছাড় দিতে হবে। আমাদের উদ্দেশ্য কোনো ব্যাক্তির মতাদর্শের বিরুদ্ধে নয়, আমাদের উদ্দেশ্য হলো চাঁদপুরের উন্নয়ন।
সভায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ১৬টি প্রস্তাবনা তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ লুৎফর রহমান। উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, অধ্যাপক মাসুদা নুর খান, প্রভাষক দিবশ চাকমা, শিক্ষক মকবুল হোসেন, সরদার মো. সেলিম প্রমুখ।
শিরোনাম:
সোমবার , ২২ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
