স্টাফ রিপোর্টার ॥
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচী পালন করেছে। আজ বুধবার সকালে কলেজ প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করা হয়। রক্তদান কর্মসূচী উদ্ধোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম দেলওয়ার হোসেন।।প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলেিগর সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী। রক্তদান কর্মসূচীর সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আবু বকর সিদ্দিক। সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান পারভেজের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ. মোতালেব।
উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ওবায়দুর রহমান, কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যপক আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেদওয়ান, সাধারণ সম্পাদক মো. নাছির গাজী, শহর ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ আলম রনি সহ জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, শহর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের সকল স্তরের নেতা-কর্মী।
শিরোনাম:
সোমবার , ২২ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
