
মিজান লিটন,
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার টুবগি গ্রামে ভয়াবহ অগ্নি কান্ডে বসতঘরসহ ৪টি সিএনজি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর পৌনে ৪টায় টুবগি গ্রামের তালুকদার বাড়ির সফিকুর রহমানের ছেলে মো. রিপনের বসতঘর ও সিএনজি গেরেজে এ অগ্নিকা- ঘটে।
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২২ লক্ষ টাকা বলেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। তবে অগ্নিকান্ডের বিষয়টি চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর নিশ্চিত করে জানান, বসতঘর, সিএনজি গেরেজে ও ৪টি সিএনজিসহ আগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা।
এ বিষয়ে ফায়ার সার্ভিস (উ:) ইন্সপেক্টর জানান, রাত পৌনে ৪টার দিকে অগ্নিকান্ড ঘটে। আমরা স্থানীয়দের বক্তব্য সূত্রে সিএনজির গ্যাস সিলিন্ডার লিক হয়ে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি।”
বসতঘর, গ্রেজ ও ৪টি সিএনজি পুড়ে যাওয়ার পরও ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস ক্ষতিগ্রস্ত মালিকের দাবি থেকে অনেক কম নির্ধারণ করার বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা জানান, “যেহেতু সিএনজিগুলো নতুন নাকি পুরাতন, তা আমরা জানিনা। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭লক্ষ টাকা নথিভূক্ত করেছি।”
অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ মো. রিপন তালুকদার জানায়, আমার বসতঘর পাশে আমি সিএনজি গেরেজ ভাড়া দেই, সেখানে গত ৪ বছর ধরে প্রতিনিয়ত ৪টি সিএনজি রেখে ভাঁড়া গ্রহণ করে আসছি। আমি রাত ১২টার দিকে ঘুমাতে যাই। রাতে যে কোন এক সময় আমার শিশু বাচ্চা চিৎকার দিলে জাগ্রত হই এবং ঘরের চারদিকে আগুন দেখতে পাই। আমি যাতে আগুনে পুড়ে মরি, এজন্য দুর্বৃত্তরা ৪টি দরজার মধ্যে ৩টি দরজা বাইরে দিয়ে বন্ধ করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। বাকি ১টি দরজা বাইরে দিয়ে বন্ধ করার সুযোগ না থাকায় আমার পরিবারসহ সে দরজা দিয়ে বেরিয়ে যেতে সক্ষম হই। বের হয়ে দেখি আমার গেরেজসহ ৪টি সিএনজিতেও আগুনে দাউ দাউ করে জ্বলছে।’
দুর্বৃত্তদের বিষয়ে কাউকে সন্দেহ করে কিনা? এমন প্রশ্নের জবাবে রিপন জানায়, “আমি ও আমার পরিববারবর্গ এ বাড়িতে একা থাকি, অনেকের সাথে শত্রুতা রয়েছে, তবে এ মুহূর্তে কাউকে সন্দেহ করতে পারছি না।”
এদিকে পুড়ে ছাঁই হওয়া সিএনজির ৪ মালিকও পুরো নি:স্ব। ক্ষতিগ্রস্ত সিএনজির মালিকগণ হচ্ছে বাবুল তালুকদার (৪০), ইউসুফ আলী (৩৫), শরীফ পাটওয়ারী (৩০), সুফিয়ান (৩১)।
সোমবার সকালে ঘটনাস্থলে উপস্থিত সিএনজি মালিগণের বক্তব্যে জানা যায়, স্থানীয় একটি সমবায় সমিতি থেকে ১২ লক্ষ টাকা ঋণ নিয়ে তারা সিএনজি ক্রয় করে। বর্তমানে ঋণ ও সংসার নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘর, গেরেজ ও ৪টি সিএনজির ছাই ছাড়া কিছুই পাওয়া যায়নি।
শিরোনাম:
শনিবার , ৯ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
