শওকত আলী,
॥ চাঁদপুর শহরের হকার্স মার্কেটে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদ সুমাইয়া টেলিকমের মালিক মোঃ মামুনকে পর্ণগ্রাফি (ব্লু ফ্লিম) সিডি ও মেমোরি করে অবৈধভাবে বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমাণা করে। এছাড়া শহরের ওয়্যারলেছ এলাকায় পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে শামীম আহমেদ গাজী (৩০) নামে এক দালালকে আটক করেছে।
খবর নিয়ে জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদ শহরের ওয়্যারলেছ এলাকা, রেলওয়ে হকার্স মার্কেটসহ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পাসপোর্ট অফিস এলাকা থেকে পাসপোর্ট দালালির অপরাধে শামিম আহমেদ গাজী নামে এক দালালকে স্থানীয় একটি পত্রিকার পরিচয় পত্রসহ বিকাল ৫ টায় আটক করে। এছাড়া শহরের হকার্স মার্কেটে কম্পিউটার ও টেলিকমের প্রায় ১৫টি দোকানে অভিযান চালায়। এসময় বিভিন্ন দোকানে ব্যবসা পরিচালনায় ত্র“টি পাওয়ায় তাদেরকে প্রাথমিক শতর্ক করে দেয়। বিকাল থেকে রাত পর্যন্ত প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ৭ টায় শহরের রেলওয়ে হকার্স মার্কেটের ২৪২নং দোকানের সুমাইয়া টেলিকমের কম্পিউটার চেক করে অবৈধ পর্ণগ্রাফি (ব্লু ফ্লিম) সিডি ও মেমোরি করে বিক্রি করার অপরাধে দোকানের মালিক মোঃ মামুন (২৬) কে ১৯১৮ এর ৬ ধারায় সিনেমা অটোগ্রাফ আইনে ১০ হাজার টাকা জরিমাণা করে আদায় করে। তার টেলিকমে যে পরিমাণ অবৈধ ব্লু ফ্লিম ও পর্ণগ্রাফি পাওয়া যায় তার জন্য ৫০ হাজার টাকা জরিমাণা ও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার চিন্তা চলছিল। এসময় প্রবীন সংবাদ কর্মী ও হকার্স মার্কেটের ব্যবসায়ীদের অনুরোধের প্রথম বারের মত শতর্ক করে দিয়ে ১০ হাজার টাকা জরিমাণা করা হয়। এই দোকানটিতে প্রতিদিন অবৈধ পর্ণগ্রাফি সিডি ও মেমোরি করে বিক্রি করে যুবকদের ধ্বংশ করে তার অন্তরালে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল। ম্যাজিস্ট্রেট অভিযান করার সময় সুমাইয়া টেলিটমের প্রবেশের সাথে সাথে দোকানের মালিক মোঃ মামুন অবৈধ পর্ণগ্রাফি চেক করার পূর্বেই হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদ তার অজ্ঞান হয়ে পড়ে যাওয়াকে প্রতারণা বুঝতে পেরে কিছুক্ষণ অবস্থানের পর তাকে পুনরায় স্বাভাবিক অবস্থায় এনে এ অভিযান পরিচালনা করে। উল্লেখ্য, সুমাইয়া টেলিকমের মামুন তার এ ব্যবসার অন্তরালে সে দীর্ঘদিন যাবত এ অবৈধ পর্ণগ্রাফির ব্যবসা করে যাচ্ছে বলে স্থানীয় ব্যবসায়ী ও যুব সমাজের অসংখ্য যুবকরা অভিযোগ করে জানিয়েছেন।
শিরোনাম:
শনিবার , ১১ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

