শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তিতে সুয়াপাড়া জি.কে মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২ টায় সুয়াপাড়া জি.কে মাধ্যমিক বিদ্যালয় উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে জেএসসি ও এসএসসি পরীক্ষার প্রস্তুতির লক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুয়াপাড়া জি.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক রূপন চক্রবর্তী, মোঃ হেদায়েত উল্যা মন্টু, মোঃ ছানা উল্লা, মোঃ আব্দুর রহিম প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী জেএসসি ও এসএসসি পরীক্ষা উপলক্ষে অভিভাবক সমাবেশে অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন শাহরাস্তি উপজেলার সুয়াপাড়া জি.কে মাধ্যমিক বিদ্যালয়ে বিগত দিনে সকল পরীক্ষার ফলাফল সন্তোষজনক ছিল। আগামীতেও ভালো ফলাফলের লক্ষ্যে সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ে শতভাগ উপস্থিত নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে থাকাকালীন মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। বিদ্যালয়ের প্রতিদিনের পাঠদান শিক্ষার্থীদের ডায়েরীতে লিপিবদ্ধ করতে হবে। এছাড়াও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনার সন্তান সঠিকভাবে পড়ালেখা করছে কিনা? সে দিকে সঠিকভাবে নজর দিতে হবে। পরিশেষে সকলের সহযোগিতার মাধ্যমে আগামীতে ফলাফল যাতে আরো ভালে হয়, সেমর্মে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

