
চাঁদপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মাদকবিরোধী প্রচারণা মূলক প্রীতি ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুন) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় তিনি বলেন, আমরা এ প্রতিযোগিতা আগামী ১৭ জুন একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছি। খেলা অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা প্রশাসন একাদশ বনাম চাঁদপুর পৌরসভার মধ্যে। যেহেতু করোনার প্রাদুর্ভাব এখন শেষ হয়নি, সেহেতু আমরা চাচ্ছি স্বাস্থ্যবিধি মেনে দর্শকশূন্য ম্যাচ অনুষ্ঠিত হতে। মাদকবিরোধী প্রচারণা করতে আমরা এ আয়োজন করতে যাচ্ছি। তাই এ প্রতিযোগিতার ব্যাপক প্রচারণা করতে হবে।
সভায় সঞ্চালনা করেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলম।
সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সদস্য আবু নাছের বাচ্চু পাটোয়ারী, মনোয়ার হোসেন চৌধুরী প্রমূখ।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
