মিজানুর রহমান।। চাঁদপুর শহরের জামতলায় মাদক মামলার ওয়ারেন্টভূক্ত ফেরারি আসামি রাজু পাটোয়ারীর বিরুদ্ধে আদালতের হুলিয়া জারির নোটিশ তার বসত ঘরে সাটিয়ে দিয়েছে চাঁদপুর মডেল থানা পুলিশ। ২৬ নভেম্বর সোমবার সকালে শহরের উত্তর শ্রীরামদী জামতলা রেলওয়ে কলোনীস্থ জিআর – ২১/১৮ নং মামলার
ফেরারী আসামী রাজু পাটওয়ারীর বসত ঘরে হুলিয়া জারি’র হাইকোর্ট ফৌজদারী পরোয়ানা ফরম নং ৪ খ, অভিযুক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করবার নিমিত্তে ক্রোকের এি নোটিশ সাটিয়ে দেয়া হয়।
জানাযায়, চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী জামতলা এলাকার কাদির পাটওয়ারীর ছেলে রাজু পাটওয়ারী (১৯) এর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার বেশ ক,টি মাদক মামলা রয়েছে। ওইসব মাদক মামলা গুলোতে রাজু পাটোয়ারী ঠিকমতো আদালতে হাজির না হওয়ার কারণে হাই কোর্ট থেকে তার বিরুদ্ধে এই হুলিয়া জারি করেন। তারই প্রেক্ষিতে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইবরাহিম খলিল, ওসি তদন্ত হারুনুর রশিদ ও এস আই সিরাজুল ইসলাম,স্থানিয় ওয়ার্ড কাউন্সিলর হাজী শাহআলম বেপারিসহ একাধিক পুলিশ সদস্যদের উপস্থিতিতে এই এস্তেহার নোটিশ সাটানো হয়।
এ সময় তারা আসামি রাজুর পরিবারের লোকদেরকে বলেন, রাজু যেন আদালতে গিয়ে মামলার হাজিরা প্রদান করেন। অন্যথায় আগামী ৩০ দিনের মধ্যে যদি সে আদালতে হাজির না হয় তাহলে তারা তার সমস্ত অস্থাবর মালামাল সিচ করে আদালতে নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, পুলিশ সুপারের নির্দেশক্রমে মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান।মাদকের মামলার বিষয়টিও বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আসামি রাজুর বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। সে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত ফেরারি আসামি। সে মামলার হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে হুলিয়া জারি করেছে আদালত। আগামী ৩০ দিনের মধ্যে যদি সে মামলার হাজিরা না দেন তাহলে তার সমস্ত অস্থাবর মালামাল ক্রোক করা হবে। আসামিকে সর্তক করার জন্য আমরা আদালতের হুলিয়া সাটিয়ে দিয়ে গেলাম।
ছবি ক্যাপশনঃ চাঁদপুর শহরের জামতলায় মাদক মামলার আসামির বিরুদ্ধে আদালতের হুলিয়া জারিপত্র সাটানোর সময় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদ পারভেজ চৌধুরীসহ সদর মডেল থানার পুলিশ কর্মকর্তাগন।ছবি মিজান
