রফিকুল ইসলাম বাবু॥ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া গ্রামে বিদেশে যাওয়ার জন্য টাকা না দেয়ায় মা আলিমের নেছা (৬০) কে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার অপরাধে ছেলে মো. সফিকুর রহমান (৩৫) কে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর ২টায় চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ রায় দেন। হত্যার শিকার আলিমের নেছা ওই গ্রামের মো. সাহাজ উদ্দিনের স্ত্রী এবং যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত মো.সফিকুর রহমান তার ছেলে। মামলার বিবরণ থেকে জানাযায়, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে বিদেশ যাওয়ার জন্য টাকা না দেয়ায় আসামী সফিকুর রহমান ক্ষিপ্ত হয়ে তার মাকে দা দিয়ে গলার মধ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে। কিছুক্ষণ পরে ওই কক্ষ থেকে শব্দ হলে সাহাজ উদ্দিন ওই কক্ষে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রীকে দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে রক্ত বন্ধ করার চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আলিমের নেছার মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়। পরে এ ঘটনায় নিহতের স্বামী সাহাজ উদ্দিন ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি গত ৩ বছর চলাকালীন সময়ে আদালত ১১ জনের স্বাক্ষ্য গ্রহন করেন। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ও মামলার নথিপত্র পর্যালোচনা করে আসামীর উপস্থিতিতে উল্লেখিত রায় দেন।
শিরোনাম:
শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- ফরিদগঞ্জ আলোনিয়া মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু, ৫ দোকান পুড়ে…
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
