শাহরিয়ার খাঁন কৌশিক।। চাঁদপুরে মোটরসাইকেল দূরঘটনায় ৬জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বাগাদি ইউনিয়নের বেড়ি বাঁধের উপরে রাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে আঘাত লেগে এই দূরঘটনা ঘটে।
আহতরা হলেন,মোঃ আকাশ(২৮), ফাহাত(২৭),রাব্বি(২৮), সাইফুল(৩০),রুহিন(২৮) ও আকাশ(২৭)।
জানা যায়, ঘটনার দিন রাতে ৫টি মোটরসাইকেল নিয়ে ১৫জন যুবক দূত গতিতে চালিয়ে শহরের দিকে আসছিলো। এ সময় বাগাদি গাজি বাড়ির সামনে বেড়ি বাঁধের ওয়াবদা রাস্তার উপরে ট্রানিং পয়েন্টে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে আঘাত লেগে রাস্তা থেকে ৩০ ফুট নিচে ৩জন আরহী মোটরসাইকেল নিয়ে পরে যায়। একই সাথে তাদের পিছনের মোটরসাইকেলে থাকা বাকি ৩জন রাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে পরে গিয়ে আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। আহতদের মধ্যে ফাহাত ও আকাশের অবস্থা আসংঙ্খাজনক হওয়ায় তাদেরকে কত্যর্বরত ডাক্তার ঢাকায় রেফার করেছেন।
