শাহরিয়ার খাঁন কৌশিক ॥ ঢাকা শিশু একাডেমীর অফিস সহকারি আলআমিন(২৮)চাঁদপুরে পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ১২টায় শহরের ওয়াবদাগেট গ্যাস পাম্পের সামনের দুই বন্ধু মারামারি করতে গিয়ে হটাৎ পুকুরে জ্যাপ দিয়ে পরে মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত আলআমিন চাঁদপুর জেলার হাজীগঞ্জ কাপাইকাপ গ্রামের প্রধানিয়া বাড়ির মৃত আলি আক্কাস প্রধানিয়ার ছেলে। ঘটনার পরেই আলআমিনকে স্থানীয় লোকজন পুকুর থেকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য সুরতাল করেন।
এই ঘটনার সাথে জরিত সন্ধেহে নিহত আল আমিনের বন্ধু রুবেল মিজি(২৮)কে আটক করেছে পুলিশ।
জানা যায়, আলআমিন ঢাকা শিশু একাডেমীর অফিস সহকারি হিসেবে চাকরি করতো। গত ৩দিন পূর্বে সে চাঁদপুরে নিজ বাড়িতে আসেন। ঘটনারদিন রাত ৮টা ১৬ মিনিটে আলআমিন তার ভাই তানভিরকে ফোন করে জানায় সে বাড়ি আসবে না শ্বশুড় বাড়িতে যাবে। কিন্তু সে তার বন্ধু চরপাড়া গ্রামের স্বপন মিজির ছেলে রুবেলের সাথে চাঁদপুরে আসে। রাত সাড়ে ১২টায় শহরের ওয়াবদাগেট গ্যাস পাম্পের সামনের পুকুরে সেই বন্ধু রুবেলের সাথে মারামারি করে হটাৎ পুকুরে জ্যাপ দিয়ে পরে পানিতে ডুবে করু ন মৃত্যু হয়।
ঘটনার সময় প্রতক্ষদোশি গাড়ী চালক শফি জানায়, গ্যাস পাম্পে গ্যাস নিতে গেয়ে দেখা যায় নিহত আলআমিন হঠাৎ তার সাথে থাকা রুবেলকে মারধর করে নিজে সবার সামনে পুকুরে জাপ দেয়। পরে তার বন্ধু তাকে পুকুর থেকে তুলে উপরে নিয়ে আসে। এ সময় ঘটনাস্থলে থাকা সবাই মন্তব্য করেন আলআমিনের শরীরে জ্বীনের আছড় রয়েছে তাই সে পুকুরে হঠাৎ জাপ দেওয়ায় পরে মারা যায়। তাকে তার বন্ধুকে স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আলআমিনকে দেখে মৃত্য ঘোষনা করেন। কি কারনে সে এ রকম করেছে তা একমাত্র তার সাথে থাকা বন্ধু রুবেল বলতে পারবে। এদিকে তার বন্ধু গুরুত্তর অসুস্থ হওয়ার কারনে সে কিছু বলতে না পারার কারনে মৃত্যুর ঘটনাটি রহস্য দেখা দিয়েছে।
নিহতের ছোট ভাই তানভীর জানায়, তিন দিন পূর্বে সে ঢাকা থেকে বাড়িতে আসে। রাতে ফোন করে জানায় বাড়িতে আসবে না। শসুর বাড়িতে যাবে কিন্তু কিছুক্ষন পরে একজন লোক ফোন করে বলে আলআমিন মারা গেছে। গত দুই বছর পূর্বে পাশের গ্রামে সে বিয়ে করে।তার ১ বছরের আলো নামে কন্যা সন্তান রয়েছে। তার এই করুন মৃত্যুতে পরিবারের কেউ মেনে নিতে পারছে নার্
মডেল থানার এসআই ওনুপ জানায়, ঘটনাটি রহস্যজনক। ঘটনা তদন্ত করে মৃত্যুর বিষয়টি বলা সম্ভব হবে।
