
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরের মেঘনা মোহনায় যাত্রীবাহী লঞ্চ থেকে২শ ৫০ কেজি জাটকা আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে চাঁদপুর কোস্টগার্ড টহল সদস্যরা নিয়মিত অভিযানে এসব জাটকা আটক করা হয়। রবিবার দুপুরে চাঁদপুর কোস্টগার্ড জেটিতে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরীবদের মাঝে বিতরণ করা হয়। কোস্টাগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ জানান, এমভি রাজহংশ যাত্রী বাহী লঞ্চ জাটকাগুলো আটক করা হয়। এগুলো জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিতরণ করা হয়। আটক জাটকার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
