
অভিজিত রায় ॥
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার সকালে জাইকা ও বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের যৌথ আয়োজনে সামগ্রিক মান ব্যবস্থাপনার (টিকিউএম) মাধ্যমে জনসেবার মনোন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিপিএটিসি পরিচালক যুুগ্ম সচিব ড. শাহ আলম । বক্তব্যে তিনি জনসেবায় কাইযেনের বিষয়ে বলেন, জনগণের কাছে যথোপযুক্ত সেবা পৌছে দিতে বাংলাদেশ সরকারে জাতি গঠনমূলক সংস্থাসমূহ সেবার মানোন্নয়েনর লক্ষ্যে কাইযেন কার্যক্রম শুরু করেছে। প্রতিটি অধিদপ্তরের উপজেলা পর্যায়ের অফিসসমূহে প্রতি বছর কমপক্ষে একটি করে ক্ষুদ্র উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। একটি বছর একটি প্রকল্প (ওওয়াইওপি) নামে কাইযেন কাঠামো গঠনের মাধ্যমে সারাদেশব্যাপী প্রতি বছর ১২ হাজার ক্ষুদ্র উন্নয়ন বাস্তবায়িত হবে।
জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিপিএটিসি পরিচালক মোঃ গোলাম মেহেদী।
বিপিএটিসি এর উপ পরিচালক আবুল বাশারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সির্ভিল সার্জন ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আশরাফুজ্জামান, জাইকার টিম লিডার ইজিরো সুজিয়ানা, ইমাই ও এম আই এস অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
