স্টাফ রিপোর্টার:
শহরের টেকনিক্যাল বনবিভাগ এলাকার জানিবুল নামের এক সেনা কর্মকর্তাসহ ২জনের বিরুদ্ধে নিহত রোহিঙ্গা নারী সানোয়ারা বেগম নুপুরের ভাই মূসা খলিল বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং-১/১৭, ৮-৪-১৭ইং। এই মামলার পূর্বে সানোয়ারার পিতা নূরুল হক কক্সবাজার উখিয়া থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেন।
১১ এপ্রিল মঙ্গলবার সকালে সানোয়ারার শ্বশুর বাড়িতে চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম পরিদর্শনে যান এবং শোক সন্তোপ পরিবারকে শ্বান্তনা দিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির আওতায় এনে বিচারের আশ্বাস দেন। এসময় সহকারী পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম ও মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্ল্যাহ ওলি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই অনুপ চক্রবর্তী জানায়, নিহত সানোয়ারার লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার (ওসি) তদন্ত মোহাম্ম মহিউদ্দিন মিয়া জানায়, আসামীদের আটকের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে শহরের টেকনিক্যাল বনবিভাগে এলাকায় প্রেমের সম্পর্কের জের ধরে জানিবুল নামের এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে রোহিঙ্গা নারী সানোয়ারা বেগম নূপুর (৩০) কে বিয়ের পর নির্যাতন করে হত্যা করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় নিহত সানোয়ারার পিতা নূরুল হক কক্সবাজার উখিয়া থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেন।
