
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দি গ্রামে ৭ম শ্রেনীর ছাত্রী সালমা (১৪) এর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। স্কুল ছাত্রীর এ রহস্যজনক মৃত্যু নিয়ে হামানকর্দি গ্রামে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে ঞবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই অনুপ চক্রবর্তী ত্রিনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে হামানকর্দী গ্রামের রায়ের বাড়ি থেকে স্কুল ছাত্রীর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তানায় নিয়ে আসে। ঘটনার বিবরনে জানা যায়, হামানকর্দী গ্রামের রায়ের বাড়ির আবুল খায়েরের মেয়ে সালমা আক্তার তার মা ও ছোট বোন সহ সোমবার সন্ধ্যায় পাশে এক বাড়িতে বেড়াতে যায়। মাকে রেখে রাতেই সে বাড়ি চলে আসে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় তার ছোট বোন বাড়িতে এসে দরজা আটকানো দেখে জানালা দিয়ে সালমার লাশ ঝুলন্ত অবস্থায় দেখকে পায়। এ খবর তার পরিবারের লোকজনকে জানানোর সাথে সাথে তারা দরজা খুলে স্থানীয়দের সহযোগীতায় লাশটি নামিয়ে নিয়ে আসে। জানা যায় সালমা হামানকর্দী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। তার এ রহস্যজনক মৃত্যুতে এলাকায় স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন করতে শোনা যায়। অনেকের ধারনা বাড়িতে কেউ না থাকায় সে সুযোগে তাকে কেউ শ্বাসরুদ্ধ করে হত্যা করে ঘটনা অন্য দিকে ধাবিত করতে লাশ ঝুলিয়ে রেখেছে। আবার কেউ বলছে সে বাবা মার সাথে অভিমান করে আত্বহত্যা করেছে। তবে কি কারনে এ ঘটনা তার সঠিক কারন কেউ বলতে পারেনি। জানা গেছে তার বাবা ও মা উভয়ই মানুষিক রোগী। মা অন্যের বাড়িতে কাজ করে তাদের সংসার চালায়।
পুলিশ সূত্রে জানা যায়,স্কুল ছাত্রী সালমা ওড়না ঘরের আড়ার সাথে পেচিয়ে গলায় ফাশ দিয়ে আত্বহত্যা করেছে। এ ঘটনায় তার পরিবারের কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই। এ কারনে মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
