
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরে ইয়াবা মাদক সেবনের অপরাধে সাইফুল (২৪) নামে এক যুবকের এক বছরের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার তাকে ভূমি কর্মকর্তা পঙ্কজ বড়–য়া ভ্রামমান আদালত বসিয়ে এ রায় প্রদান করেন। জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শহরের চক্ষু হাসপাতালের পাশের গলিতে মডেল থানার এসআই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিডান চালায়। এ সময় বিষœুদীর জলিল পাটওয়ারীর ছেলে সাইফুল ইসলাম (২৪) কে ১ পিছ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম সহ আটক করে। আটককৃত তে পুলিশ পরে ভ্রামমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান চলাকালিন সময়ে মাদক ব্যবসায়ি ও অপরাধিদের আটক করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় তাকে একটি ঘর থেকে মাদক সহ হাতেনাতে আটক করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।
