মোঃনাজমুল হাসান বাঁধন।
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের জাফরবাড়ী এলাকায় ট্রাকের চাপায় নওয়াব আলী সর্দার (৯৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নওয়াব আলী সর্দারের বাড়ি ওই একই এলাকায়। নিহতের স্বজনরা জানান, সকালে ওই বৃদ্ধ স্থানীয় সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় কুমিল্লা থেকে চাঁদপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
