স্টাফ রিপোর্টার: অপ্রাপ্ত বয়সের চালক দ্বারা গাড়ি চালানোর অপরাধে ২ টি ইজি বাইক আটক। ৪’হাজার টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে ছাড়। ৫ আগস্ট সকালে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খাঁন শহরের শপথ চত্বরে অপ্রাপ্ত বয়সের অলি উল্লাহকে ইজিবাইক চালানোর সময় ইজি বাইক সহ তাকে আটক করে নিয়ে আসে। পরে ইজি বাইকের মালিকের ডেকে এনে অপ্রাপ্ত বয়সের চালক দ্বারা আর গাড়ি চালাবে না মর্মে ২’হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
অপরদিকে, জেলা প্রশাসকের কার্ষালয়ের সামন থেকে অপ্রাপ্ত বয়সের চালক মোঃ রাশেদ(১৪) কে গাড়িসহ আটক করে বিআরটিএ নিয়ে আসে। পরে ইজি বাইকের মালিক তাহের মিয়াকে ডেকে এনে ২’ হাজার টাকা জরিমানা আদায় করে আর অপ্রাপ্ত বয়সের বালকের কাছে গাড়ি দিবে না বলে মুচলেকায় ছাড়া পায়। এছাড়া রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভ্যানগাড়িতে ফল বিক্রি কায়ায় ২ ফল বিক্রেতাকে ১’হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ মাহাবুবুর রহমান। কাগজপত্র পরীক্ষা করেন, চাঁদপুর বিআরটিএ এর মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন।
চাঁদপুর বিআরটিএ এর সহকারি পরিচালক(ইঞ্জিঃ) শেখ মোঃ ইমরান জানান, মোটরযান অধ্যাদেশ ১৩৮, ১৪৫,১৪০ ও ১৫৭ ধারায় মামলা করা হয়েছে। দুটি ইজি বাইককের মালিকের মুচলেকা নেয়া হয়েছে। তারা আর অপ্রাপ্ত বয়সের চালক দ্বারা গাড়ি রাস্তায় নামাবে না মর্মে মুচলেকায় উল্লেখ করেন। এ অভিযান অব্যাহত থাকবে।
