শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের হান্নান কমপ্লেক্রে অতর্কিত হামলা চালিয়ে রুমি আফরুজ (২৫)নামে এক যুবতীকে আহত করার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা দোকানীরা গুরুত্তর আহত রুমি আফরুজকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধা ৭ টায় সাবেক সায়াবানী বর্তমান হান্নান কমপ্লেস্কে প্রাইডে ওয়ার্ল্ড বিউটি পাল্লারে ভিতরে।
এ্ই ঘটনায় হামলাকারী গুয়াখোলার বাসিন্ধা এম এ হাসান লিটনা,তার স্ত্রী রুমা মেয়ে রোজা ও নাজির পাড়ার বাতাস মিয়াজীকে আসামী কওে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেনে।
ঘটনার বিবরনে জানা যায়, শহরের চৌধুরীপাড়ার বাসিন্ধা মিজানুর রহমানের মেয়ে রুমি আফরুজ হান্নান কমপ্লেস্কে একটি দোকান ভাড়া নিয়ে প্রাইডে ওয়ার্ল্ড বিউটি পাল্লার দিয়ে ব্যবসা করে আসছে। ঘটনারদিন সন্ধায় স্টেডিয়াম রোডের আবুলের দোকানের সামনে রিস্কা দিয়ে রুমি আফরুজ ও তার সাথে থাকা এক তরুনি তার বিউটি পাল্লারের দিকে যাচ্ছিল। সেই সময় গুয়াখোলার বাসিন্ধা এম এ হাসান লিটনের মেয়ে রোজ তাকে দেখে রিস্কা থামিয়ে গালমন্দ করতে থাকে। এই নিয়ে দুই জনের সাথে বাকবিতন্ডার সৃস্টি হয়। পরে রুমি আফরুজ তার হান্নান কমপ্লেস্কে প্রাইডে ওয়ার্ল্ড বিউটি পাল্লারে চলে আসে। এর কিছুক্ষন পর রোজের বাবা লিটন ও মা রুমা ক্ষিপ্ত হয়ে মেয়েকে নিয়ে প্রাইডে ওয়ার্ল্ড বিউটি পাল্লারে গিয়ে মালিক রুমি আফরুজের উপর হামলা চালায়।
পরে তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
