
স্টাফ রিপোর্টার:
নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারের অপরাধে ১০ জেলেকে ২ বছরের করে মোট ২০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। চাঁদপুরের হাইমচরে সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) আবু হাসনাত মো. মইনুদ্দিন আটক জেলেদের প্রত্যেককে দুই বছর করে কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্ত ১০ জেলে হলেন বরিশালের হিজলা এলাকার আবুল কালাম (৩৫), রাকিব মাঝি (২৪), তোফায়েল আহমেদ (২৮), কামাল মাঝি (৪২), শহীদ মোল্লা (৪৩), ফজলু হাজারী (৩৫), আনোয়ার ব্যাপারী (৩২), সুমন মাঝি (২৬), আলী হোসেন(২৬ ও সুমন মাঝি (২৪)।
হাইমচর থানাসূত্রে জানাযায়, সোমবার দুপুরে নীল কমল পুলিশ ফাঁড়ির পুলিশ হাইমচরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারের অপরাধে ১০ জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি জাটকা ও ৬০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করে। পরে সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক জেলেদের প্রত্যেককে দুই বছর করে কারাদন্ড দেয়।
