
রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুর সদর উপজেলা আশিকাটি ইউনিয়নের পূর্ব হোসেনপুরে মাদককে কেন্দ্র করে সংঘর্ষে মোটার সাইকেল ভাংচুর ও ১০ জন আহতের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৫মার্চ রাতে আশিকাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পূর্ব হোসেনপুরে এলাকায়। এঘটনায় চাঁদপুর মডেল থানায় নূরুল ইসলাম গাজী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে। নূরুল ইসলাম গাজী জানায়, আশিকাটি ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডে রিয়াদ, আলাউদ্দিন, রাকিব, বোরহান, রাসেল, সবুজ সহ বেশ কিছু যুবক পূর্ব হোসেনপুর এলাকায় এসে মাদক বিক্রি করে। তাদেরকে বেশ কয়েক বার এলাকায় মাদক বিক্রির জন্য বাড়ন করা হয়। ২৫ মার্চ রাতে আমার ছেলে কাউছার এলাকার দোকানের কাছে গেলে রিয়াদ, আলাউদ্দিন, রাকিব, বোরহান, রাসেল, সবুজ সহ বেশ কিছু যুবক মারধর করে। তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আমার ছেলে কাউছার হাতে রক্তাক্ত যখম হয়। পরে দোকানের আশ পাশের লোকজন ছুটে এসে ধাওয়া করলে তাদের ব্যবহৃত মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন ফেলা যাওয়া মোটর সাইকেলটি ভাংচুর করে। এতে আরো কয়েকজন আহত হয়। মডেল থানা পুলিশ খবর পেয়ে রাতেই মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঐদিন রাতেই আমি বাদী হয়ে রাকিব, আলাউদ্দিন, বোরহান, রাসেল, সবুজসহ আরো বেশ কিছু যুবকের নাম উল্লেখ করে কেটি অভিযোগ দায়ের করি। এলাবাসী জানায়, এলাকার মিজান গাজীর ছেলে রিয়াদ ট্রাকের হেলপার ছিলো। কাজ ছেড়ে দিয়ে এলাকায় এসে মাদক ব্যবসা শুরু করে। কয়েক বার তাকে বাড়ন করা হয়। শহর থেকে মোটর সাইকেল যোগে রিয়াদ ও আলাউদ্দিনের কাছে ইয়াবা আসে। তারা দু’জন সহ আরো বেশ কয়েকজনে এলাকার বিভিন্ন স্থানে এসব মাদক বিক্রি করে। তাদেরকে ডাক দিলে রিয়াদের নেতৃত্বে শহর থেকে লোজজন এনে অস্ত্রসন্ত্র দিয়ে হামলা চালায়। পুলিশ সুপার শামসুন্নাহারের কাছে এলাকাবাসীর দাবী রিয়াদ, আলাউদ্দিন, রাকিব, বোরহান, রাসেল, সবুজ আটক করে আইনের আওতায় আনা হলে এলাকার মাদক বিক্রি বন্ধ হয়ে যাবে।
