শওকত আলী,
চাঁদপুর জেলাধীন উপজেলা গুলোতে অভিযান চালিয়ে পুলিশ ৯ দিনে ১শ’১৫ টি দানব ট্রাক্টর আটক করেছে । এ সব ট্রাক্টর গুলো চাঁদপুর সদর, মতলব উওর- দক্ষীন,হাজিগঞ্জ,শাহারাস্তি,কচুয়া,হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা থেকে আটক করা হয়েছে। সবচেয়ে বেশি আটক হয়েছে হাজীগঞ্জে। এ উপজেলায় প্রায় অর্ধশত ট্রাক্টর আটক করা হয়। অনেক ট্রাক্টরের চাকা ছিদ্র করে দেয়া হয়। এদিকে অভিযানের ভয়ে যারা ট্রাক্টর আপাতত রাস্তায় না নামিয়ে বাড়িতে রেখে দিয়েছে, পুলিশ সেখানে গিয়েও হানা দিয়েছে। পুলিশের এ অ্যাকশনে খুশি সাধারণ জনগণ। তারা পুলিশ সুপারের এ কঠোর মনোভাবকে স্বাগত জানিয়েছে। তারা মনে করে, ট্রাক্টর নামক এ অবৈধ যন্ত্রদানবটি সড়কে চলাচল বন্ধ হলে মানুষের জানমাল রক্ষা পাবে এবং রাস্তাগুলোও অল্প সময়ে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পাবে।
উল্লেখ্য, চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন, ‘অন্য জেলায় কী হচ্ছে সেটা আমার দেখার দায়িত্ব না। চাঁদপুর জেলার মানুষ চাচ্ছে সড়কে চলাচল নিষিদ্ধ ট্রাক্টর চলবে না, ব্যস্ এটাই আমি বুঝি। এটাতে কোনো ছাড় নেই। এবার তিনি যত বড় ক্ষমতার ব্যক্তিই হোন না কেনো।’
এ ব্যাপারে গতকাল শনিবার চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার এর সাথে যোগা যোগ করলে তিনি বলেন, এ জেলার মানুষ ট্রাক্টর চলাচলের জন্য আন্দোলন করেছে। তাই আমি যত দিন এ জেলায় দায়িত্বে আছি ততদিণ পর্যন্ত কোন ট্রাক্টর চলাচল করতে আমি দেবনা। কেন না ট্রাক্টর চলাচলের কোন অনুমতি নেই বলে যানতে পেরেছি।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
