পদ্মা সেতু নিয়ে কানাডার আদালত প্রমাণ করলো
এই সবই ছিল মিথ্যা এবং ষড়যন্ত্রকারীদের কাজ
চাঁদপুরে ডা.দীপু মনি এমপি
রফিকুল ইসলাম বাবু ঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, অবশেষে কানাডার আদালত প্রমাণ করলো এই সবই ছিল মিথ্যা এবং ষড়যন্ত্রকারীদের কাজ। ফলে এই রায়ে প্রমাণ হল শেখ হাসিনার কোন কাজই কেউ অপবাদ দিয়ে রুখে দিতে পারে না।পদ্মা সেতু নিয়ে কানাডার আদালতের রায়ই প্রমাণ করে শেখ হাসিনা ও তার সরকার সকল বিষয়ে সততায় বিশ্বাস করে। এবং সকল উন্নয়ন কাজে সততা, জবাবদেহিতা ও স্বচ্চতা নিশ্চিত করে। তাই পদ্মা সেতু নিয়ে দেশীয় এবং বিদেশী যে ষড়যন্ত্র হয়েছে তা আজ সত্য প্রমাণ হয়ছে । তিনি আজ দুপুরে চাঁদপুরের রামপুর এলাকায় ডাকাতিয়া নদীর উপর নির্মিত ভাষাবীর এম এ ওয়াদুদু সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন । এর আগে ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপিকে সাথে নিয়ে তিনি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর এলজিডির নির্বাহী প্রকৌশলী জি এম মজিবুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, রামপুর ইউনিযন চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী সরকারের উদ্ধর্তন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিগত। প্রায় অর্ধশত কোটি টাকা ব্যায়ে এলজিইডি সেতুটি নির্মাণ করেছে ।
