রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুরের শাহরাস্তিতে অগ্নিকান্ডে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ লক্ষ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে বুধবার দিনগত রাত দুই টায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে ওই বাজারের আল আমিন হোটেল থেকে আগুনের সুত্রপাত ঘটে। হোটেলে রক্ষিত কাঠের লাকড়িতে আগুন লেগে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহরাস্তি ও হাজিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে আবুল কালাম ভুইয়ার মুদি দোকান, দূর্লভ চন্দ্র মজুমদারের পল্লী ফার্মেসী, সহিদুল ইসলামের হার্ডওয়ার, দেলোয়ার হোসেনের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং ও পাটওয়ারি টেলিকম এবং মোস্তফা কামালের আল আমিন হোটেল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী তাদের অর্ধকোটি টাকার সম্পদ বিনষ্ট হয়। শাহরাস্তি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ জাকির হোসেন জানান, দমকলের ৪ টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা কওে আগুন নিয়ন্ত্রনে আনে।
শিরোনাম:
রবিবার , ৮ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- চাঁদপুর ওয়ারুক বাজারে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
আরও সংবাদ
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
