রফিকুল ইসলাম বাবু । রাজধানীর চকবাজারের ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনায় মারা যাওয়া ৮০ জনের মধ্যে চাঁদপুরের হাজীগঞ্জের মোহাম্মদপুর গ্রামের কাজিমউদ্দিন বেপারী বাড়ির নিহত কাজী মোহাম্মদ আবু বকর সিদ্দিকের (৩০) বাড়িতে চলছে শোকের মাতম। সিদ্দিকুর ঐ বাড়ির কাজী আবুল হোসাইন। একই ঘটনায় পাশর্^বর্তী আহম্মদপুর গ্রামের ইসমাঈলের (৬৫) ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন। তবে অগ্নিকান্ডের ঘটনায় ইসমাঈলের আত্বীয়-স্বজনরা বলছেন তিনি জীবিত থাকলে হয়তো এতক্ষনে খোঁজ মিলতো। ইসমাঈল স্থানীয় ছয়আনি বাড়ির মৃত হাজী ইসহাকের ছেলে। ইসমাঈল ছোটবেলা থেকে চকবাজারের ব্যবসা করে আসছিলেন। নিহত সিদ্দিকের বাবা আবুল হোসাইন জানান, চকবাজারের ছোট ব্যবসায়ী ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন। টিভির মাধ্যমে খবর পেলে খোঁজ করে ব্যার্থ হই। পরে ঢাকায় বসবাসকারী আত্বীয়-স্বজনরা হাসপাতালে গিয়ে লাশ সনাক্ত করেন। সেই ছবি দেখে আমরা নিশ্চিত হই আমার ছেলে আর নেই। ৩ভাই ২ বোনের সবার বড় সিদ্দিকের লাশ আনার জন্য বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে লোকজন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। অপরদিকে চকবাজারের পুরাতন ও বড় ব্যবসায়ী হাজীগঞ্জের নিখোঁজ হাজী ইসমাঈল স-পরিবারের ঢাকায় বসবাস করছেন। বাড়ির লোকজন জানান, উনি বাড়িতে তেমন একটা আসতেন না। চকবাজরের আগুন লাগার খবর শুনে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করিছি হাজী (ইসমাঈল)সাহেবের অবস্থান জানতে। কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পরিবারের কেউ ইসমাঈলের অবস্থান জানাতে বা জানতে পারছেন না। হাজী ইসমাঈলের চাচাতো ভাই হাফেজ মোঃ আক্তার হোসেন (৪০) জানান, আগুন লাগার পর থেকে আমরা হাজী সাহেবের পরিবারের সাথে বারবার যোগাযোগ করছি। উনার পরিবার কোনভাবে হাজী সাহেবের খোঁজ পাচ্ছেন না বলেন জানান।
শিরোনাম:
শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- হাজীগঞ্জ
- /
- হাজীগঞ্জে সিদ্দিকের বাড়িতে চলছে চকবাজারের অগ্নিকান্ডের ঘটনায় শোকের মাতম
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
আমি মদ খাই, আমার লাইসেন্স আছে মাদকসহ আটকের…
হাজীগঞ্জে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ যুথি(২২) নামে এক তরুণী এবং রবিউল... বিস্তারিত
মাদক বিক্রেতা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ মায়ের
হাজীগঞ্জে মাদক সেবক ও বিক্রেতা ছেলের থানা অভিযোগ করেছেন মা। অভিযুক্ত রবিউল আলমকে এখন খুজছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
