
সভাপতি- অ্যাডঃ বিনয় ভূষণ ও সম্পাদকসহ –অ্যাডঃ মজিব ভূঁইয়া প্যানেলের নিরঙ্কুশ বিজয়
চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বেশ ক’বছর পর আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল চমক দেখালো। সমিতির এবারের নির্বাচনে এ প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২জন জয়লাভ করে নিরঙ্কুশ বিজয় অর্জন করলো। সভাপতি পদে ১৩৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার। আর সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন আলহাজ্ব অ্যাডঃ মোঃ মজিবুর রহমান ভঁূইয়া। তিনি এ নির্বাচনে সর্বোচ্চ ১৪৯ ভোট পেয়েছেন। সমিতির ১৫টি পদের মধ্যে বাদবাকি ৩টি পদে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল থেকে জয়লাভ করেন। গতকাল ২৪ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার পেয়েছেন ১৩৩ ভোট আর বিজিত প্রার্থী অ্যাডঃ সেলিম আকবর পেয়েছেন ১২৬ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব অ্যাডঃ মোঃ মজিবুর রহমান ভূঁইয়া পেয়েছেন ১৪৯ ভোট আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল পেয়েছেন ১১৩ ভোট।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী ও বিজিতরা হচ্ছেন : সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ সহীদ উল্লাহ কায়সার পেয়েছেন ১৩২ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ মোঃ আবদুল্লা হীল বাকী পেয়েছেন ১২৯ ভোট, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ কাজী মোঃ বিল্লাল হোসেন পেয়েছেন ১৩৬ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ পেয়েছেন ১২৩ ভোট, যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মোহাম্মদ আক্তার হোসেন পেয়েছেন ১৪২ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ মোঃ এহসানুল গণি পাটওয়ারী পেয়েছেন ১২০ ভোট, সম্পাদক ফরমস পদে অ্যাডঃ রেজাউল করিম পেয়েছেন ১৩২ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ জসিম উদ্দিন সরকার পেয়েছেন ১২৬ ভোট, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ মোহাম্মদ গোলাম কাউছার শামিম পেয়েছেন ১৪৩ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ ফরিদ আহম্মদ মিয়া রিপন পেয়েছেন ১১৮ ভোট, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ মোঃ কামাল হোসেন ও অ্যাডঃ মোঃ তৌহিদুল ইসলাম তরুণ সমপরিমাণ ১৩১ ভোট পাওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের কাস্টিং ভোটে অ্যাডঃ মোঃ তৌহিদুল ইসলাম তরুণ ১৩২ ভোট পেয়ে বিজয়ী হন, জেনারেল অডিটর পদে অ্যাডঃ মোহাম্মদ নূরুল আমিন খান পেয়েছেন ১৪৭ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ মোঃ কামাল হোসেন মজুমদার পেয়েছেন ১১৪ ভোট, রানিং অডিটর পদে অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন প্রধান পেয়েছেন ১৩৩ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ শাহ্রিয়ার হোসেন পাটওয়ারী পেয়েছেন ১২৫ ভোট, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোহাম্মদ কাইউম মোল্লা পেয়েছেন ১৪৩ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ মোহাম্মদ মাহবুব আলম পেয়েছেন ১১৭ ভোট, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ নিবাস চন্দ্র সরকার পেয়েছেন ১৩৫ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডঃ কাজী মোঃ শামছুল আলম জাহাঙ্গীর পেয়েছেন ১২০ ভোট, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে বিজয়ী ৩জন হলেন : অ্যাডঃ আবুল কালাম আজাদ ১৩৬ ভোট, অ্যাডঃ মনির হোসেন ঢালী ১৩৩ ভোট ও অ্যাডঃ জেসমিন আক্তার ১২৬ ভোট। আর তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পেয়েছেন অ্যাডঃ মোঃ শাহজাহান আখন্দ ১২০ ভোট, অ্যাডঃ মোঃ আব্দুল মান্নান মিয়াজী ১২০ ভোট ও অ্যাডঃ কামাল হোসেন ১০৫ ভোট।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন সমিতির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডঃ জসীম উদ্দিন ভূঁইয়া। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে ছিলেন অ্যাডঃ গাজী মোঃ দুলাল মিয়া ও অ্যাডঃ মোরশেদ আলম তালুকদার বাবুল।
