প্রতিনিধি ঃ
শাহারাস্তিতে নিজ দখলীয় সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণকালে প্রতিপক্ষের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। গত ২৩ জানুয়ারী বিকাল ৫টায় পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীপুর মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, ওই বাড়ির মৃত সায়েদুর রহমানের পুত্র এ এইচ এম আবুল খায়ের ক্রয়কৃত সম্পত্তিতে সীমান প্রাচীর নির্মাণ করতে গেলে একই বাড়ির মৃত নুরুল হুদা মিয়ার পুত্র মোঃ মাইনউদ্দিন সহ অজ্ঞাতনামা ৩-৪জন ব্যক্তি কাজে বাঁধা দেয়। ওই সময় তারা নির্মাণ শ্রমিকদের কিল, ঘুষি লাথি মেরে আহত করে। পরে হামলাকারীরা তাদের নির্মাণকাজ বন্ধ করে দেয় এবং নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাংচুর করে ফেলে দেয়। পরে ওই ঘটনায় আবুল খায়েরের ভাই আবু তাহের শাহরাস্তি মডেল থানায় একটি সাধারণ ডায়রী নথিভূক্ত করেন। যার নং-১০১৯, তাং-২৪/০১/১৭ইং।
আবু তাহের জানায়, আমার ভাই বাড়িতে না থাকায় তার সম্পত্তি ও বাড়ি জনৈক রাশেদ মিয়া দেখভাল করেন। বাড়ির নিরাপত্তার কথা চিন্তা করে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে ওই প্রতিপক্ষের লোকজন নির্মাণকাজে বাঁধা ও শ্রমিকদের মারধর করে। ওই সময় তারা গেইটের পিলার, সরঞ্জামাদি তছনছ করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। প্রতিপক্ষের লোকজন এ বিষয়ে কোন ব্যবস্থা নিলে কিংবা পুনরায় নির্মাণ কাজ শুরু করলে বড় ধরনের ক্ষতির হুমকি প্রদান করায় থানা পুলিশের সহযোগিতা নেই।
শিরোনাম:
মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
