
চাঁদপুর জেলা কারাগারে কারা সপ্তাহ শুরু হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি রোববার থেকে শুরু হয়ে আগামী ৪ মার্চ শনিবার পর্যন্ত চলবে এই কারা সপ্তাহ। এই ৭ দিন জেলা কারাগারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে কারা সপ্তাহ। এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হলো স্বেচ্ছায় রক্তদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, বন্দীদের বিশেষ দরবার, বন্দীদের প্রীতিভোজ, বন্দীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মকর্তা-কর্মচারীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ। আগামী ৪ মার্চ কারা সপ্তাহের সমাপনী দিনে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে কারা সপ্তাহ শেষ হবে বলে জানিয়েছেন জেল সুপার মোঃ মাইনউদ্দিন ভূঁইয়া। উক্ত সমাপনী অনুষ্ঠানে চাঁদপুর জেলার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।
