মানুষের জিবন নিয়ে খেলা করা যাবে না
———— অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সহা
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর বিআরটিএর গাড়ীচালকদের লাইসেন্স পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার, ড্রাইভিন কম্পিটেন্সী টেস্ট বোর্ড চাঁদপুর জেলা সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাৎ হোসেন। তিনি পরিক্ষার্থীদের উদ্যেস্যে বলেন, চালালে গাড়ী সাবধানে, বাচঁবে সভাই প্রাণে। এই স্লোগানকে সামনে রেখে, সকল চালক গাড়ী চালাতে হবে। তিনি বলেন মানুষের জিবন অনেক মূল্যবান সম্পদ, একজন চালকের হাতে অনেক মানুষের দায়িত্ব নির্ভর করে। আমরা কোন অদক্ষ্য চালকের হাতে লাইসেন্স তোলে দিব না। আপনারা সঠিক ভাবে প্রশিক্ষন গ্রহন করে ড্রাইভিন লাইসেন্স পরিক্ষায় উন্নতি লাভ করে, লাইসেন্স সাথে নিয়ে গাড়ী চাঁলাতে রাস্তায় নামবেন। মানুষের জিবন কোন খেলনা নয়, তানিয়ে খেলা করা যাবে না। চাঁদপুর বিআরটিএর সহকারি পরিচালক শেখ ইমরানের সহযোগীতায় সকাল সাড়ে ৯টায় ট্যাকনিকাল ইস্কুলে লিখিত, দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যলয়ের ৩ তলায় মৌখিক ও বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের কার্যলয়ের আঙ্গীনায় পিল্টেস্ট পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঊপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপারের প্রতিনিধি (টিআই) মোঃ দেলোওয়ার হোসেন, চাঁদপুর বিআরটিএর মটরযান পরিদর্শক মোঃ মেহদী হাছান, উচ্চমান সহকারি মোঃ হারুনুর রশিদ, প্ররিক্ষায় মটর সাইকেল, সিএনজি.অটোরিক্সা, হালকা যান, মাজারি যান, ভারি যান, সহ-পেশাদার, অপেশদার, মোট ১৫০জন অংশ গ্রহন করে।
