সোহেল রুশদী ঃ চাঁদপুর জেলা ভিক্ষুকমুক্তকরণের ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেন জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম সচিব ) মোঃ আব্দুস সবুর মন্ডল । আর এ উদ্যোগকে সফল করতে চাঁদপুর জেলা ও উপজেলার সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানগুলো ১দিনের বেতন জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয় । সেই সিদ্বান্তের আলোকে উক্ত ফান্ডে গতকাল পর্যন্ত জমা পড়েছে ১ কোটি ১৩লাখ ৭হাজার ১শত টাকা । সেই সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সুপারিশের ভিত্তিতে চাঁদপুর জেলায় মোট ২৩৬৮ জন ভিক্ষুককের তালিকাও চূড়ান্ত করা হয় । চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম সচিব ) মোঃ আব্দুস সবুর মন্ডল গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, একটি সুষ্ঠু নীতিমালার মধ্যে দিয়ে জেলাকে ভিক্ষুকমুক্ত করণের পরিকল্পনা গ্রহন করেছি । পুরো টাকা ব্যাংকে ডিপোজিট কিংবা সঞ্চয় পত্র ডিপোজিট করা যায় । সেই টাকা থেকে লভ্যাংশ টাকা দিয়ে পর্যায়ক্রমে জেলাকে ভিক্ষুকমুক্ত করা যাবে । এতে সরকারও সহযোগিতা করবে । সেই সাথে পুরো টাকা ডিপোজিট থাকবে । জানা গেছে, জেলা ভিক্ষুকমুক্তকরণে চাঁদপুর জেলা প্রশাসন দপ্তরে একাধিক সভা অনুষ্ঠিত হয় এবং বিষয়টি অনুমোদন করা হয় । বিষয়টি নিয়ে ব্যাপক সাঁড়া পড়ে । জেলার সুধীজন, ধর্নাঢ্য ব্যক্তি,রাজনৈতিক নেতৃবৃন্দ ,সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ স্বাগত জানান । এ ব্যাপারে জেলা প্রশাসন সবার মতামত গ্রহন করেছেন । অপরদিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদ এরই মধ্যে জনপ্রতিনিধি ও ধর্নাঢ্য ব্যক্তিদের সহযোগিতায় সদরকে ভিক্ষুকমুক্তকরণের কাজ পুরোদমে চলছে । জেলা প্রশাসনের ভিক্ষুক্ত ফান্ড থেকে কোন সহযোগিতা না নিয়েই সদর উপজেলা এ কাজ করছে । এ ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করছে স্থানীয় চেয়ারম্যান ও ধর্নাঢ্য বক্তিগণ ।আগামী ২/১এক মাসের মধ্যে সম্পর্ন নিজস্ব প্রচেষ্টায় সদর উপজেলাকে ভিক্ষুক্ত করবেন বলে জানান সদর উপজেলা নিবাহী অফিসার কানিজ ফাতেমা । জানা গেছে, খোদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ভিক্ষুকমুক্তকরণের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন । চাঁদপুর জেলা ও উপজেলার সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানগুলো জেলাকে ভিক্ষুকমুক্তকরণের কাজের সহযোগিতায় এগিয়ে আসেন । । জেলার সরকারি -বেসরকারী প্রতিষ্ঠানগুলো ১দিনের বেতন এ ফান্ডে জমা দেন । এর মধ্যে চাঁদপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে ১দিনের বেতন জমা হয় সর্বোচ্চ । অত্যন্ত সচ্ছ প্রক্রিয়ায় জেলা ভিক্ষুকমুক্ত এ ফান্ড গঠন করা হয় । জেলা প্রশাসন জনতা ব্যাংকে এ নিয়ে একটি হিসাব খোলা হয় । এ ফান্ডে জেলা প্রশাসন সরাসরি নগদ কোন টাকা গ্রহন করেননি । জেলা প্রশাসন জনতা ব্যাংক ভিক্ষুকমুক্ত ফান্ডে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগই ১দিনের বেতনের টাকা জমা দেন । চাঁদপুরের জনতা ব্যাংক সংশ্লিস্ট শাখা সূত্রে গতকাল ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত জেলা ভিক্ষুকমুক্ত ফান্ডে জমা পড়েছে ১ কোটি ১৩লাখ ৭হাজার ১শত টাকা । এ ব্যাপারে স্থানীয় জনতা ব্যাংক ব্যবস্থাপক গতকাল ২৭ ফেব্রুয়ারী দৈনিক চাঁদপুর খবরকে জানান, স্ব স্ব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা এসে জেলা প্রশাসনের ভিক্ষুকমুক্ত ফান্ডে টাকা জমা দিয়েছে । এ ব্যাপারে চাঁদপুরের জনবান্ধব অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোহাম্মদ শওকত ওসমান গতকাল ২৭ ফেব্রুয়ারী দৈনিক চাঁদপুর খবরকে জানান জেলাকে ভিক্ষুকমুক্ত করণে জেলা প্রশাসক মো: আব্দুস সবুর মন্ডল মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে । এ ব্যাপারে একটি সুষ্ঠু নীতিমালা করার কাজ চলছে । আশা করি চাঁদপুর জেলাকে ভিক্ষুকমুক্ত করা সম্ভব হবে । তবে এটা চলমান প্রক্রিয়া । ভিক্ষুকমুক্ত করণের কাজ চলমান থাকবে । এ ব্যাপারে সবার সহযোগিতা চাই ।
শিরোনাম:
শনিবার , ১৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর জেলা ভিক্ষুকমুক্তকরণ ফান্ডে জমা ১ কোটি ১৩লাখ টাকা #জেলায় মোট ২৩৬৮ জন ভিক্ষুককের তালিকাও চূড়ান্ত
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
