সাইফুল ইসলাম (সুমন), কচুয়া।।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিএমটিএ) চট্রগ্রাম বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের প্রস্তুস্তি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সম্মেলন উপলক্ষে সোমবার (২৬ ফেব্রুয়ারি) এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, নির্বাহী অফিসার নীলিমা আফরোজ ও কচুয়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমানের সাথে পৃথক পৃথক মত বিনিমিয় সভার আয়োজন করেন। এসময় সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন, কমিটির আহবায়ক এম.টি আক্তার হোসেন, সদস্য সচিব এম.টি মানিক মজুমদার সোহাগ, যুগ্ম আহবায়ক এম.টি আল মামুন, এম.টি আহসান হাবিব ফিরোজ, এম.টি জহিরুল ইসলাম, এম.টি মোঃ মাসুদ হাসান, এম.টি শামছুদ্দিন সরকার সোহেল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সম্রাট ইয়াছিন, উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোশারফ হোসাইন সজীব, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইব্রাহিম খলিল বাদল, পৌর ছাত্র লীগের সভাপতি তানভীর ইসলাম দিপু প্রমূখ ।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এম.টি আক্তার হোসেন, সদস্য সচিব এম.টি মানিক মজুমদার সোহাগ বলেন ৩ মার্চ শনিবার কচুয়া পৌরসভার মেজবাহ উদ্দীন সদনে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।সম্মেলন উদ্বোধন করবেন বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাঃ প্রান গোপাল দত্ত। প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভ’ইয়া এমপি, কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন,চাঁদপুরের সিভিল সার্জন ডা: শফিকুল ইসলাম,কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মজিবুর রহমান, লক্ষীপুর জেলা বিএমএ শাখার সভাপতি আশফাকুর রহমান প্রমূখ।
শিরোনাম:
শনিবার , ১৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
