শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর জেলা রেজিস্ট্রার্ড অফিস পরিদর্শনে আসেন চট্রগ্রাম বিভাগীয় আই আর ও নৃপেন্দ্র নাথ শিকদার।
মঙ্গলবার সকাল ১১ টায় তিনি চট্রগ্রাম থেকে চাঁদপুরে এসে জেলা রেজিস্ট্রার্ড অফিসের সকল কাগজ পত্র দেখা শুনা ও পর্যবেক্ষন করেন।
এসময় তিনি জেলা রেজিস্ট্রার্ড অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারিকে ডেকে এনে তাদের কাজ কর্ম ও অফিসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
চট্রগ্রাম বিভাগে মোট ৮টি জেলা রেজিস্ট্রার্ড অফিস চট্রগ্রাম বিভাগীয় আই আর ওর নিয়ত্রনাধীন। তিনি ধারাবাহিক ভাবে প্রতিটি জেলা রেজিস্ট্রার্ড অফিস পরিদর্শন করে থাকেন।
তার ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তিনি চাঁদপুরে এসে অফিসের সকল কার্যক্রম নিয়ে আলোচনা করে থাকেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর রেজিস্ট্রার্ড সৈয়দা রওশনারা বেগম, সাব-রেজিস্ট্রার্ড হেলেনা পারভিন, অফিস সহকারি মোবারক, নকলকারক মানিক গাজী, কম্পিউটার অপারেটর গোলাম মোস্তফা প্রমূখ।
