শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরে পুলিশের বিশেষ অভিযানে ৮জন জুয়রীকে আটক করা হয়েছে। রবিবার ভোড়ে পৌরসাভার ৫নং ওয়ার্ড রঘুনাথপুর এলাকায় পুরানবাজার পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হল- মধ্যম শ্রীরামদী মৃত সিরাজ প্রধানিয়ার ছেলে নাছির প্রধানিয়া(৩৪), উত্তর রঘুনাথপুরের হাবিবুল্লার ছেলে মেহেদী হাসান(২২),আবদুল কাদেরের ছেলে রাজন(২৩),মৃত শাহাজাহানের ছেলে সাগর গাজী(২৪),বাবুল গাজীর ছেলে বিল্লাল গাজী(২৪),দেলোয়ার গাজীর ছেলে নাজমুল(২৪), মৃত মান্নান গাজীর ছেলে শরীফ গাজী,দূর্গাদীর মৃত সিরাজ পাটওয়ারীর ছেলে কবির(৩৪)।
জানা যায়, ৫নং ওয়ার্ড রঘুনাথপুর বাজার এলাকায় একটি ক্লাব ঘরে প্রতিদিন রাতে এলাকার যাবকরা ও বহিরাগত থেকে আসা জুয়ারীরা এসে জুয়া খেলে। সেই খবর এলাকার লোকজন গোপনে পুরানবাজার পুলিশ ফাঁড়ির পুলিশকে জানায়। খবর পেয়ে রবিবার ভোরে রঘুনাথপুর বাজারে সেই ক্লাব ঘওে অভিযান চালিয়ে ৮জন জুয়রীকে আটক করে। আটককৃতদের ছাড়িয়ে নিয়ে দালাল চক্ররা তবদির চালাতে শুরু করে। পরে পুলিশ তাদেরকে ৩৪ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরন করে।
পুরানবাজার পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম জানায়, রঘুনাথপুর বাজার এলাকায় থেকে তাদেও আটক করা হয়েছে। পরে তাদের কোটে প্রেরন করা হয়েছে। পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
