স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর শহরের উত্তর তরপুরচন্ডী তেতুলতলায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ইট বালুর ব্যাবসায়ীকে কুপিয়ে আহত করেছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় এই হামলার ঘটনা ঘটে। আহত ব্যাবসায়িকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করায়। এই ঘটনায় আহত ইট বালুর ব্যাবসায়ীর শামসুদ্দিন মিজি বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দয়ের করে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, পশ্চিম তরপুরচন্ডী মৃত স্বপন খাঁনের ছেলে মাদক ব্যাবসায়ি সুমন(৩২), সাহাদাত খাঁন(২৭) প্রতিদিন বিকেল থেকে শূরু করে গভির রাত পর্যন্ত উত্তর তরপুরচন্ডী তেতুলতলায় ইট বালুর ব্যাবসায়ী শামসুদ্দিন মিজির দোকানের পাশে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি ও সেবন করে। তাদেরকে এখানে মাদক সেবন ও বিক্রি করতে বাঁধা দেওয়ায় ঘটনার দিন দুপুরে তারা ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা অস্ত্র নিয়ে কুপিয়ে শামসুদ্দিন মিজির মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুত্তর জখম করে। সন্ত্রাসীরা ব্যাবসায়ির পকেট থেকে ২০ হাজার টাকা ও একটি মোবাইলসেট নিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করায়। পুলিশ জানায়, মাদক সেবনে বাঁধা দেওয়ায় যারা ব্যাবসায়িকে হামলা করেছে তাদেরকে আটক করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

