
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগীতে আরিফ হোসেন খান (২৫) নামে যুবকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আলগী গ্রামের খান বাড়ীতে মুখোশ পড়া ৪/৫জন দূর্বৃত্ত এই ঘটনা ঘটায়। নিহত আরিফ খান বাড়ীর মো. মিজানুর রহমান খানের ছেলে।
নিহতের স্ত্রী আছমা আক্তার জানায়, বুধবার দিবাগত রাতে তার স্বামী আরিফের সাথে শ্বাশুড়ী খুকি বেগমের সাথে পারিবারিক বিষয়ে বাক বিতন্ডা হয়। শাশুড়ীর কথায় আছমা পার্শ্ববতী গ্রামে তার বাপের বাড়িতে ৩ দিন পূর্বে বেড়াতে যায়। শাশুড়ীর কথামত ভোরে ৪/৫জন মুখশধারী দূর্বৃত্ত আরিফকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। সকালে বাড়ির লোকজন রক্তাক্ত জখম অবস্থায় আরিফকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় আরিফের মৃত্যু হয়। গত ৯ মাস পূর্বে আরিফের সাথে প্রেমের বিয়ে হওয়ায় তার মা আছমা বেগম মেনে না নিয়ে মিথ্যা মামলা দিয়ে ছেলেকে জেল খাটায়। তার পর থেকে মা ও ছেলের মধ্যে প্রায় সময় কথা কাটাকাটি হতো। ঘটনার দিন তার মা পূর্ব পরিকল্পিত ভাবে রাতে ৪/৫জন মুখশধারী লোক এনে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনা থামাচাপা দিতে আরিফের মা খুকি বেগম ডাকাতি হয়েছে বলে অপপ্রচার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বে শাশুড়ী পালিয়ে যায়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বেলায়েত হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফের মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা করছিলো। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে। পরে পরিবারের কাছে লাশ পুলিশ হস্তান্তর করেন। এই ঘটনায় হাইমচর থানায় মামলা হত্যা মামলা দায়ের করা হয়েছে।
