
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় চাঁদপুর জেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে। বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অভিযানে পুরাণবাজার সুতাপট্টির বিভিন্ন গুদামের তালা ভেঙ্গে কারেন্ট জাল জব্দ করে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদ ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে: এনায়েতউল্লাহ (বিএন)। জেলা পুলিশের ফোর্স ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার এসময় উপস্থিত ছিলেন। চাঁদপুর নিউজ অনলাইন পত্রিকায় পুরানবাজারে গুদামে মাল রেখে জেলেদের কাছে কারেন্ট জাল বিক্রী হওয়ার সংবাদ প্রকাশের পর প্রসাশনের টনক লরে। কোস্টগার্ড কমান্ডার জানান, জাটকা নিধনে ব্যবহৃত বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবসায়ীক এলাকার জাল ও সুতাপট্টির বিভিন্ন গুদামে মজুদ রাখা হয়েছে জেলেদের কাছে গোপনে বিক্রি করাছে। এমন তথ্যের ভিত্তিতে আমাদের সহযোগিতায় জেলা টাস্কফোর্স সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত ৫ ঘন্টা কারেন্ট জাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হয় তাতে আমরা সফলও হয়েছি। ৮/৯ বস্তা কারেন্ট জাল বিভিন্ন গুদামে পাওয়া যায়। এসময় গুদামের কাউকে পাওয়া যায়নি। এব্যাপারে মৎস্য বিভাগের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান টাস্কফোর্সের এ অভিযানে বাজারের ৭টি গুদামে তল্লাশি চালানো হয়। এ মধ্যে ৩টি গুদাম থেকে ৫৪০পিস কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার পরিমান ৭লক্ষ ৫৭হাজার বর্গ মিটার কারেন্ট জাল। ৪টি গুদামে কারেন্ট জাল পাওয়া যায়নি। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হবে।
এদিকে পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় ও জেলা টাস্কফোর্স অভিযানের হবার খবর পূর্বেই ব্যাবসায়িরা জানতে পেরে রাতের আধাঁরে গুদাম থেকে বিপুল পরিমান কারেন্ট জাল সরিয়ে ফেলে। জেলা টাস্কফোর্সের এই ধরনের ঝটিকা অভিযান চালালে পুরানবাজার থেকে কারেন্ট জাল বন্ধ হবে বলে সচেতন মহলের ধারনা।
