
স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা,গাজা ও প্যাথেডিন সহ ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার ডিবি পুলিশের পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি গাজা, ৪০ পিছ ইয়াবা ও ৫২ পিছ প্যাথেডিনসহ আসামিদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। জানা যায়, ডিবির ওসি মোস্তফা কামালের নেতৃত্বে এসআই ইসমাইল খন্দকার সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকাল ১০ টায় কচুয়ার খাজুরিয়া পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে কুমিল্লার হোসেন খলিফার ছেলে হানিফ খলিফা (২৮) কে ১৩ কেজি গাজা সহ আটক করে। একই স্থানে ৫২ পিছ প্যাথেডিন সহ ঐ সময়ে শহরের কাচা কলোনী এলাকায় সিরাজ পাটওয়ারী ছেলে কমিউনিটি পুলিশিং এর সাবেক সদস্য নাছির পাটওয়ারী (৩০) কে আটক করে। বেলা ১১টায় জগতপুর এলাকা থেকে বোগদাদ বাসে তল্লাশী চালিয়ে কচুয়া কড়াইয়া গ্রামের দেলোয়ারের ছেলে সাইফুল ইসলাম (২২) কে আধা কেজি গাজা সহ আটক করা হয়। এদিকে দুপুর ১২ টায় শহরের ওয়ারল্যাস বাজারের বরকন্দাজ বাড়ির সামনে জলিল মিজির ছেলে রিদয় মিজি (২১) কে ৪৫ পিছ ইয়াবা সহ আটক করে ডিবি পুলিশ। আটককৃতদের আদালতে প্রেরন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারগারে প্রেরন করে।
