
রফিকুল ইসলাম বাবু ।
চাঁদপুর শহরের পুরাণবাজার মেরকাটিজ রোডে ডেন্টিস ওয়াদুদ ডাক্তারের চেম্বারে অগ্নিসংযোগে শাখাওয়াত (৩৯) নামের যুবকের শরীর জ্বলসে গিয়েছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। কেন বা কিভাবে যুবকের শরীর অগ্নিসংযোগে জ্বলসে যায় তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পরে। হাসপাতাল সুত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে গলা, বুক ও মুখমন্ডল জ্বলসানো অবস্থায় শাখাওয়াত হোসেন নিজেই হাসপাতালে এসে ভর্তি হয়। এ ব্যাপারে দগ্ধ শাখাওয়াতকে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলে সে কিছু না বলে আবোল তাবোল বলতে থাকে। আহত শাখাওয়াত জানান, তার ছোট ভাই আব্দুল আলিম সাগর ও তার মা তাকে কিস্তির টাকার জন্য তার শরীরে আগুন লগিয়ে দেয়। তবে এ ঘটনায় এলাকায় ব্যপক গুঞ্জন ছড়িয়ে পরেছে। এদিকে চিকিৎসা নিতে আসার পর থেকে আহত শাখাওয়াতের ডাক-চিৎকারে হাসপাতালে স্বাভাবিক কাজ কর্মের ব্যাঘাত ঘটে।
