
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর হাজিগঞ্জ রামপুর গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে। জানাযায় রামপুর নোয়াহাটা গ্রামের মাসুদের মেয়ে মাকসুদা আক্তার (২) খেলার ছলে পুকুরে পরে যায়। স্থানীয়রা শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তর্ব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করে। এ খবর এলাকায় ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
