চাঁদপুর শহরের পুরানবাজারে হঠাৎ করে গভির রাতে শহররক্ষাবাঁধে সিসি ব্লাক ধসে পড়ায় ৪টি বসত ঘর ভাংঙ্গন দেখা দিয়েছে। গতকাল মোঙ্গলবার রাত ২টায় পুরানবাজারের হরিসভা মন্দির সংলগ্ন এলাকার মেঘনা নদীর পাড়ে শহররক্ষাবাঁধে আকস্মিক ভাঙ্গন দেখা দেয়। এ সময় শহরক্ষাবাঁধ ৫০ মিটার এলাকার সিসি ব্লাক ধসে পড়ায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে রাতে পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব মোল্লা সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনারস্থলে গিয়ে ঝুকি পূর্ন এলাকায় ভাঙ্গন কবলিত ৪টি বসত ঘরে মালামাল সড়িয়ে ফেলে। সরজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গলবার রাত ২টায় পুরানবাজারের হরিসভা মন্দিরের গেইটের সামনে মেঘনা নদির পাড়ে শহররক্ষাবাঁধে ৫০ মিটার এলাকার সিসি ব্লাক ধসে পরে। এ সময় নিপু বনিক,রাজু দে, সঞ্জয় বনিক, রাজিব দের ঘরের মাঝখানে ফাঁটল দিয়ে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পরে। শহরক্ষাবাঁধ ৫০ মিটার সিসি ব্লাক ধসে গিয়ে নদী গর্ভে বিলীন হয়ে যায়। প্রতি বছরের ন্যায় এ বছরে পুরানবাজারে হঠাৎ করে গভির রাতে ভাঙ্গন দেখা দিলে জনমনে আতঙ্ক দেখা দেয়। এ সময় আসেপাশের বসত ঘরের লোকজন চারদিকে ছোঁটাছুটি করতে থাকে। মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য পুরান বাজার পুলিশের পাসাপাশি চাঁদপুর মডেল থানার এস আই নুরুল হক সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনারস্থলে গিয়ে ঝুকি পূর্ন এলাকায় মানুষদের সরিয়ে ফেলে। এ ব্যাপারে পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব মোল্লা জানায়, শহরক্ষাবাঁধ এলাকার সিসি ব্লাক ধসে পড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেস্টা করে এবং ঝুকি পূর্ন এলাকায় মালামাল ও মানুষদের সরিয়ে দেওয়া হয়েছে। রাতে শহরক্ষাবাঁধের বিভিন্ন জায়গায় সিসি ব্লাক ধসে নদিতে বিলিন হয়ে গেছে।
এদিকে পুরানবাজারে গভির রাতে শহররক্ষাবাঁধে সিসি ব্লাক ধসে পড়ে বসত ঘর ভাংঙ্গনের খবর পেয়ে চাঁদপুর জেলা প্রাশাসক সবুর মন্ডল ভোড়ে ঘটনাস্থল এসে পরিদর্শন করেন। অতি দূত ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোডের কর্মকর্তাদের ব্যাবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
শিরোনাম:
বুধবার , ১৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

