
প্রেস বিজ্ঞপ্তি ॥
চাঁদপুর বণানী খেলাঘর আসরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ২৭ জুন শুক্রবার বিকেল ৫টায় চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে চাঁদপুর বণানী খেলাঘর আসরের সাধারণ সভায় পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত সদস্যদের ও কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য এবং জেলা কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে বণানী খেলাঘর আসরের প্রবীণ সদস্য রঞ্জিত রায়কে আহ্বায়ক এবং কামরুল ইসলামকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে যারা রয়েছেন অনিমেষ ঘোষ, বাসুদেব মজুমদার, হোসেন আহমেদ দুলাল, শ্যামসুন্দর মণ্ডল, স্বপন সাহা, দুলাল গোস্যামী, জয়রাম রায়, শরীফ চৌধুরী,
শৈবাল মজুমদার, মৃণাল সরকার, পলাশ মজুমদার, তরুণ মজুমদার, জাফর দেওয়ান, সীমা ইসলাম, অভিজিত রায়, মিজানুর রহমান রানা, আসিশ কুমার সোম, ফয়সাল ফরাজি, জাহেদুর রব রানা, সোহরাব হোসেন, মারুফ হোসেন, আনোয়ার হোসেন ও মো. মিন্টু।
উল্লেখ্য, আগামী পবিত্র ঈদুল আযহার পর পরই বণানী খেলাঘর আসরের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
