
মিজানুর রহমান রানা
ফরিদা ইলিয়াছ সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
গত ২৫ জুন চাঁদপুর সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ৪৮ ভোটের মধ্যে ফরিদা ইলিয়াছ ৩৫ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন। ১১ সদস্য বিশিষ্ট উপজেলা নারী উন্নয়ন ফোরাম (কার্যকরী কমিটি) গঠনের দিন থেকে তারা আড়াই বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবেন।
জানা যায়, ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা পরিষদের নারী জনপ্রতিনিধিদের সচেতনতা ও সমতা বৃদ্ধি এবং তাদের অধিকার রায় উপজেলা পরিষদের আওতাধীন সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভার নির্বাচিত নারী প্রতিনিধিদের সমন্বয়ে নারী উন্নয়ন ফোরাম গঠিত হয়। পদাধিকার বলে ফোরামের সভাপতি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মুনিরা চৌধুরী সভাপতি নির্বাচিত হলেও সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্য পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান অনুষ্ঠিত হয়। এতে জনগণের ভোটে নির্বাচিত চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিলর ও সদর উপজেলা ১৪টি ইউনিয়নের মহিলা মেম্বারগণ ভোটাধিকার প্রদান করেন।
উল্লেখ্য, ফরিদা ইলিয়াছ চাঁদপুর পৌরসভার একজন সফল কমিশনার। তার কর্মকাণ্ডে এলাকাবাসী সন্তুষ্ট। তিনি বরাবরই সাধারণ জনগণের সঙ্গে থাকেন এবং এলাকার উন্নয়নের ব্যাপারে আপোষহীন ভূমিকা রেখে চলেছেন। চাঁদপুর সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের নির্বাচনে তিনি সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।
শিরোনাম:
মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
