শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর জেলাক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ক্লাব ও ২০০৮ সালের জেলা ফুটবললীগ চ্যাম্পিয়ান পুরাণবাজারের ভাই ভাই স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে ক্লাব ভবনে ভাই ভাই ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক কার্যকরির কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায়স আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ক্লাবের গভর্ণিং বডির চেয়ারম্যান আক্তার হোসেন সাগর, প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী মিজানুর রহমান খান বাদল, মহা সচিব মুহাম্মদ জাকারিয়া ভূইয়া স্বাক্ষরিত এক পত্রে আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। আহ্বায়ক আলহাজ্ব শাহাজাহান কবির খোকা, সদস্য সচিব আলহাজ্ব মাহাবুবুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল বাসার মিলন, সঞ্জয় দাস সুমন, গোবিন্দ সাহা, দেওয়ান মাসুদুর রহমান রিপন, সুমন চন্দ্র সাহা, জুলহাস আহমেদ, সাংবাদিক চৌধুরী ইয়াসিন ইকরাম, সাংবাদিক শাওন পাটওয়ারী, কাত্তিক সরকার, সুমন দে, আজিজুল হাকিম মামুন। উল্লেখ্য কার্যকরি কমিটি পূর্ণ নির্বাচিত না হওয়া পর্যন্ত এ আহ্বায়ক কমিটি বলবৎ থাকিবে।

