রিফাত কান্তি সেন
আসছে ১৯ অক্টোবর সনাতন ধর্মলম্ভীদের সবচেয়ে বড় উৎসব, “দূর্গাপূজা” শুরু। ২২ অক্টোবর সমাপ্তি। আর পূজাকে ঘিরে সারা দেশের ন্যায় ফরিদগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কঠোর পদক্ষ্যাপ নিয়েছে প্রশাসন। তার ই ধারাবাহিকতায় চাঁদপুরের এস পি জনাবা, শামসুন্নাহার কে প্রধান অতিথি করে, ফরিদগঞ্জ থানা,পূজা কমিটি ও মেয়র, ইউ,পি চেয়ারম্যান, মেব্বারদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন।
তিনি বলেন সকল দূস্কৃতিকারিদের রুখতে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধর্ম যার, যার উৎসব সবার—- এ কথা মাথায় নিয়ে কাজ করতে হবে। মেয়র,সকল ইউ,পি চেয়ারম্যান, মেব্বার,পূজা কমিটির সভাপতি,সেক্রেটারি, সাংগঠনিকদের সমন্বয়ে প্রতিটি ইউনিয়নে কমিটি ঘোষনা করার আহব্বান জানান তিনি। তিনি জানান কোন রকম বিশৃঙ্খলা, দুষ্ট চক্রের নাশকতা করলে তার দায় ভার কিন্তু উক্ত ইউ,পি চেয়ারম্যান, মেব্বারদের নিতে হবে।
তিনি বলেন যথেষ্ট আইন শৃঙ্খলা বাহীনি নিয়োগ দেয়া হবে পূজায়,পুলিশের পাশাপাশি থাকবে আনসার, এলার্ট টিম হিসেবে থাকছে মোবাইল টিম। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কন্ট্রোল রুম খোলা রাখার কথা জানান তিনি। এছাড়া,ইউ,এন ও, ওসি সহ সকল আইন শৃঙ্খলা বাহীনির সদস্যদের নাম্বার রাখার আহব্বান জানান এস,পি। তাছাড়া অপরিচিত কিংবা যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তাদের পুলিশে সোপোর্দ করার জন্য বলেন তিনি। উচ্চস্বরে মাইক কিংবা সাউন্ড না বাজানোর অনুরোধ জানান। এ সময় ফরিদগঞ্জের মেয়র জনাব মঞ্জিল,সকল ইউ,পি চেয়ারম্যান,মেব্বার,পূজা কমিটির সদস্য ওসি,তদন্ত জনাব মোস্তফা কামাল, কমিউনিটি পুলিশের সভাপতি,আনসার এর সদস্য সহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

