
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের মিশন রোডে ভাড়াটিয়ার চুক্তিনামা শেষ না হতেই তাদের অনুপস্থিতিতে জাহাঙ্গীর আলম রিয়েল এস্ট্যেট কোম্পানীর অফিসের আসবাপত্র লুটপাট ও দখল করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় রিয়েল এস্টেটের মালিক রাসেল আহাম্মেদ একটি অভিযোগ দায়ের করেছে। খবর পেয়ে মডেল থানার এএসআই আহসানুজ্জামান লাভু সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনারস্থলে গিয়ে অফিস ভাংচুর ও লুটপাট করার সময় তাদেরকে ধাওয়া করে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মশন রোডস্থ পাটওয়ারী প্লাজা দ্বিতীয় তলায় অবস্থিত জাহাঙ্গীর আলম রিয়েল এস্টেট কোম্পানীর অফিসে। জানা যায়, জাহাঙ্গীর আলম রিয়েল ইস্টেট কোম্পানীর সত্বাধীকারী আমজাদ হোসেন ও রাসেল আহাম্মেদ মিশন রোডস্থ পাটওয়ারী প্লাজার দ্বিতীয় তলায় ৯৮৯ বর্গফুট আয়তন বিশিষ্ট কক্ষ ২০১৩ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ শে জুলাই পর্যন্ত ১২ বৎসরের জন্য ভাড়া নেয়। তার পর প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করে জাহাঙ্গীর আলম রিয়েল ইস্টেট কোম্পানীর অফিসের ডেকোরেশন ও আসবাপত্র ক্রয় করে অফিস সাজানোর কাজ করে। জাহাঙ্গীর আলম রিয়েল এস্টেট কোম্পানীর সত্বাধীকারী আমজাদ হোসেন ও রাসেল আহাম্মেদ তাদের হাজীগঞ্জে একটি বহুতল ভবনের কাজে ব্যাস্ত থাকার কারনে বেশ কয়েকদিন অফিসে উপস্থিত ছিলো না। সেই সুযোগে বাড়ির মালিক মৃত হাজী বাদশা মিঞা পাটওয়ারীর ছেলে শফিকুল ইসলাম পাটওয়ারী তার লোকজন নিয়ে জাহাঙ্গীর আলম রিয়েল এস্টেট কোম্পানীর অফিসের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অফিসে থাকা আসবাবপত্র,মুল্যবান প্রয়োজনীয় কাগজপত্র, মালামাল লুটপাট করে নিয়ে অফিস রুমটি জবর দখল করে তাদের আয়ত্বে নিয়ে যায়। এ খবর পাশের ফ্লাটের ভাড়াটিয়ারা আমজাদ হোসেন ও রাসেল আহাম্মেদকে মুঠো ফোনে জানালে তারা চাঁদপুর মডেল থানায় গিয়ে বাড়ির মালিকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনারস্থলে যাওয়ার পর বাড়ির মালিক শফিকুল ইসলাম পাটওয়ারী ও তার লোকজন পালিয়ে যায়। ভারাটিয়া আমজাদ জানায়, জাহাঙ্গীর আলম রিয়েল ইস্টেট কোম্পানীর অফিস করার জন্য বাড়ির দ্বিতীয়তলা ভাড়া নেওয়ার পূর্বে মালিককে অগ্রিম বাবদ ৩ লক্ষ টাকা জামানত হিসেবে দেওয়া হয়। চুত্তিনামা অনুযায়ী ১২ বছরের জন্য ভাড়া নেওয়ার পর ২বৎসর ৩ মাস না যেতেই বাড়ির মালিক শফিকুল ইসলাম পূর্ব নোটিশ না দিয়ে বা কোন প্রকার কিছু না বলেই ভাড়াটিয়ার অনুপস্থিতিতে জাহাঙ্গীর আলম রিয়েল এস্টেট কোম্পানীর অফিসের তালা জোর পূর্বক ভেঙ্গে আসবাপত্র সহ সকল কিছু নিয়ে জোর জবর দখল করে অফিসটি তাদের নিয়ন্ত্রনে নিয়ে যায়।
শিরোনাম:
বুধবার , ১৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
