প্রতিনিধি ॥ হাজীগঞ্জে খদ্দর ও দালাল’সহ ৩ পতিতাকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে। হাজীগঞ্জ থানা সূত্রে জানাযায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারের রেলি অফিসের একটি ভাড়া বাসা থেকে এসআই শাহজাহান কচুয়া উপজেলার রহিমানগরের চাপাতলী গ্রামের শাহ আলমের স্ত্রী রোকসানা বেগম, একই উপজেলার রহিমানগরের পালগিরি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে জেসমিন, খাজুরিয়ার কৈটোবা গ্রামের জ্যো¯œা ও দালাল হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া গ্রামের ভ্যানচালক কোরবান আলীর স্ত্রী কাজলীকে অসামাজিক কাজ করার দায়ে আটক করে। এ সময় খদ্দর কচুয়া উপজেলার রহিমানগরের সাহেদ, শামীম ও লিটনকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মুর্শিদুল ইসলাম জো¯œানাকে ১ হাজার টাকা জরিমানা করে এবং দালাল কাজলী, পতিতা জেসমিন, রোকসানা ও খদ্দর সাহেদ, শামীম এবং লিটন প্রত্যেককে ১৫ দিন করে সাজা প্রদান করেন। উল্লেখ্য, রান্ধুনীমুড়া গ্রামের কাজলী দীর্ঘ দিন হাজীগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন স্থান থেকে মেয়ে এনে মোবাইলের মাধ্যমে খদ্দর জোগাড় করে অসামাজিক কার্যকলাপের ব্যবসা পরিচালনা করে আসছে। তাকে স্থানীয় কিছু বখাটে যুবক টাকা পয়সা নিয়ে শেল্টার দিয়ে আসছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্আলম (এলএলবি) জানান, এলাকার যেকোন অসমাজিক কাজ নিয়ন্ত্রণে পুলিশ আন্তরিক হয়ে কাজ করছে। আমাদের থানার মাদক, ইভটিজিং ও অসমাজিক কার্যকলাপ রোধে আমরা কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের নিয়ে একযোগে কাজ করছি। তাই সফলতা আসছে।
শিরোনাম:
রবিবার , ২৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
