আশিক বিন রহিম 
চাঁদপুর শহরের কোর্টস্টেশন এলাকায় কালো বাজারী টিকেটখেকোদের দৌরাত্ম্য যেন দিন দিন বেড়েই চলছে। আর এর ফলে কালো টিকেট বাজারিদের কাছে অসহায়ত্ব বরণ করে অধিক মূল্যে টিকেট ক্রয় করতে হচ্ছে দণিাঞ্চল থেকে আসা ও জেলার ট্রেনে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের কালিবাড়ি কোর্ট স্টেশন এলাকায় এক শ্রেণীর টিকেট কালোবাজারি চক্রের সদস্যরা বেশ কিছুদিন ধরেই যাত্রী সেজে কোর্ট স্টেশন থেকে টিকেট সংগ্রহ করে রাতের আঁধারে তা বড় স্টেশনে দণিাঞ্চল থেকে আসা যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করছে। বড় স্টেশনের বেশকিছু টিকেট কালোবাজারি চক্রের সদস্য বিকেল হলেই কোর্ট স্টেশনে এলাকায় এসে ঘুরাফেরা করতে থাকে। বিকেল ৪টার দিকে কোর্ট স্টেশনের রেলওয়ের কাউন্টারে যখন চট্টগ্রাম অভিমুখী যাত্রীদের মাঝে টিকেট বিক্রি করা হয় ঠিক তখনি টিকেট কালোবাজারি চক্রের সদস্যরা যাত্রি সেজে লাইনে দাঁড়িয়ে চাঁদপুর থেকে চট্টগ্রাম অভিমুখের টিকেট সংগ্রহ করে, পরে এসব টিকেট নিয়ে এরা রাতের আঁধারে দণিাঞ্চল থেকে আসা লঞ্চ যাত্রীদের কাছে বেশ উচ্চদামে বিক্রি করে। আগে এই চক্রের সদস্যরা বিকেল হলেই কোর্ট স্টেশন এলাকায় বিচরণ করে নিজেরাই
টিকেট সংগ্রহ করতো। ইদানিংকালে টিকেট কালোবাজারি চক্রের সদস্যরা টিকেট সংগ্রেহ করতে এক প্রকার ভিন্ন কৌশল অবলম্বন করছে। তারা নিজেরা লাইনে না দাঁড়িয়ে পরিচিতজন অথবা অন্য কাউকে লাইনে দাঁড় করিয়ে টিকেট সংগ্রহ করে। আর বিনিময়ে তাদের প্রতি টিকেটের জন্য দেওয়া হয় ২০ থেকে ৫০ টাকা। অথচ এসব বিষয়ে তদারকি বা দেখভাল করার জন্য রেলওয়ে (জিআরপি) পুলিশ থাকা সত্ত্বেও তারা যেন রয়েছে নীরব ভূমিকায়। ফলে তাদের চোখে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মেঘনা এক্সপ্রেস ট্রেনের টিকেটে কালোবাজারিরা তাদের অনৈতিক কার্যকালাপ চালিয়ে যাচ্ছে। আর সুদূর দণিাঞ্চল থেকে আসা সাধারণ ট্রেন-যাত্রিরা পরছে বিপাকে।
শিরোনাম:
বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
