মিজানুর রহমান রানা
কথায় বলে, ‘দশদিন চোরের একদিন গৃহস্থের’। সেই ঘটনাটিই ঘটলো চাঁদপুর সদর হাসপাতালের ডাক্তার হামিমা বেগমের েেত্র। পাগল ও মানসিক রোগী বলে আগে পার পেয়ে যাওয়া সেই ডা. হামিমা বেগম এবার আসল যায়গায় ধরা খেলেন। সাধারণ রোগী, সহকর্মী ডাক্তার ও সাংবাাদিকদের সাথে দুর্ব্যবহারের পর এবার ডিএসবি সদস্য আবদুল হাই-এর সাথেও করলেন সেই একই ব্যবহার। এই ঘটনায় হঠাৎ করে হতভম্ভ হয়ে যান কর্তব্যকাজে চাঁদপুর সদর হাসপাতালে যাওয়া ডিএসবি সদস্য আবদুল হাই।
চাঁদপুর আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চাকুরিরত ডা. হামিমা বেগম হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সাথে প্রতিনিয়ত খারাপ আচরণের পাশাপাশি এবার এক পুলিশ সদস্যের সাথেও দুর্ব্যবহার করলেন। চাঁদপুরে ডিউটিরত গোয়েন্দা সংস্থার (ডিএসবি) সদস্য আবদুল হাই সোমবার চাঁদপুরের দুটি দুর্ঘটনার তথ্য সংগ্রহ করতে হাসপাতালে যান। তিনি সেই তথ্য জানানোর জন্য তার ঊর্ধ্বতন এক কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বলতে বলতে স্বাভাবিক পরিবেশে নিজের অজান্তেই ডিউটিরত ডাক্তার হামিমা আক্তারের ১১১নং কে প্রবেশ করেন। ডাঃ হামিমা ডিএসবি সদস্য আবদুল হাইকে দেখেই ‘আপনি কে? কেনো ঢুকেছেন এখানে’ এসব বলে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তখন আবদুল হাই তাকে সব কিছু বুঝিয়ে বলে তার পরিচয় তুলে ধরেন। কিন্তু তারপরও ডাঃ হামিমা ওই ডিএসবি সদস্যের সাথে দুর্ব্যবহার করেন তিনি।
এ ব্যাপারে তিনি হাসপাতালে ডিউটিতে থাকা ক’জন ডাক্তারের সাথে যোগাযোগ করলে তারা ডাঃ হামিমাকে ‘পাগল’ এবং ‘মানসিক রোগী’ বলে কথা এড়িয়ে যান। পরে ওইদিন দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রদীপ কুমার দত্তের কাছে ডাঃ হামিমার অসদাচরণের বিষয়ে অভিযোগ করলে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন, আপনার সাথে যে ব্যবহার করেছে সেটা মোটেও ঠিক হয়নি এবং আপনার পরিচয় দেয়ার পরও যদি খারাপ আচরণ করে থাকে তাহলে তা দুঃখজনক। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। জানা যায়, শুধু ডিএসবি সদস্য আবদুল হাইয়ের সাথেই নয়, এর আগেও রোগী এবং হাসপাতালে চাকুরিরত লোকজন ও বিভিন্ন লোকজনের সাথেও খারাপ আচরণের একাধিক অভিযোগ রয়েছে ডাঃ হামিমার বিরুদ্ধে।
অনুসন্ধান করে জানা গেছে, এর আগেও এই ডাক্তার হামিমা বেগম হাসপাতালে আগত সাংবাদিক, সাধারণ রোগী ও তার সহকর্মীদের সাথে অসদাচারণ, ঝগড়া এবং চেঁচামেচি করে পুরো হাসপাতালের মানুষ জড়ো করেছেন। তার আচরণে হাসপাতালে আগত রোগী, সহকর্মীসহ সাংবাদিক মহল ুব্ধ। এসব বিষয়ে দৈনিক মেঘনাবার্তায় সরেজমিন বেশ ক’টি প্রতিবেদন প্রকাশ এবং তত্ত্বাবধায়কের সাথে এ বিষয়ে আলোচনা এবং অভিযোগ জানালেও তিনি ‘ আমি জানি না। ব্যবস্থা গ্রহণ করা হবে’ এসব বিষয় বললেও দীর্ঘদিন হয়ে গেলেও এই মানসিক রোগী ডাক্তার হামিমার বিরুদ্ধে কোনো প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে বহাল তবিয়তেই সেই হামিমা বেগম চাঁদপুর আড়াইশ’ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কাজ করছেন। এখন রোগীদের প্রশ্ন, এই ডাক্তার যদি পাগল বা মানসিক রোগীই হয়, তাহলে তাকে অপসারণ বা অন্যত্র বদলী এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন? আর কত দুর্ব্যবহার করলে ডাক্তার হামিমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে?
শিরোনাম:
বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

