
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুরে নৌ পুলিশের উপস্থিতিতে হাজীগঞ্জের এক স্বর্ন ব্যবসায়ীর ৪৭ ভরি স্বর্ন ছিনতাই করার ঘটনার ৩ দিন পর ১ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। মঙ্গলবার ভেরে চাঁদপুর ডিবি পুলিশের এসআই ইসমাইল খন্দকার ও মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে কোড়ালিয়া থেকে স্বর্ন ছিনতাই হওয়ার সাথে জরিত সন্ধেহে সাগর(২৮)নামে একজনকে আটক করেছে। দিনভর আটক সাগরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ন তথ্য সংগ্রহ করে ডিবি পুলিশ। তার তথ্য অনুযায়ি স্বর্ন ছিনতাইয়ের মূল হোতাকে আটক করতে মাঠে নেমেছে ডিবি পুলিশ। এদিকে নৌ পুলিশের এএসপি ফারুক ও ইন্সপেক্টর আবুল হোসেন ঘটনার তদন্তে মঙ্গলবার দুপুরে শহরের চিএলেখা এলাকায় স্বর্নের দোকানে গিয়ে খবর নেয় ও মামলার বাদিকে জিজ্ঞাসাবাদ করে।
মঙ্গলবার গভীর রাতে ডিবি পুলিশ উত্তর শ্রীরামদী জামতলা ছৈয়ালবাড়ি পুরাতন লোহা ব্যাবসায়ি ছাব্বির ছৈয়ালের বাসায় অভিযান চালায়। এই স্বর্ন ছিনতাই হওয়ার সাথে জরিত সন্ধেহে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। পরে তার ভাতিজা চিাহ্নত ছিনতাইকারি জামসেদকে থানায় এনে হাজির করার কথা বললে পুলিশ সাব্বিরকে ছেড়ে দেয়। ডিবি পুলিশের এসআই ইসমাইল জানায়, চাঁদপুরের ছিনতাইকারী চক্রকে হাজিগঞ্জের যে সোর্স সংবাদ দিয়েছে তাকে গ্রেফতার করার চেষ্টা অব্যহত রয়েছে। এছারা চাঁদপুরের এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের ১ জনকে আটক করা হয়েছে। তারে দেয়া তথ্য মতে বাকিদের গ্রেফতার করা সম্ভব হবে।
উল্লেখ্য, চাঁদপুর মাদ্রাসা রোড লঞ্চ টার্মিনালে ঈগল-১ লঞ্চের ৩য় তলায় সৌখিন থেকে নৌ পুলিশের উপস্থিতিতে ৪৭ ভরি স্বর্ন ছিনতাই হওয়ার ঘটনায় ও নৌ পুলিশ কর্মকর্তা এসআই মোশারফ ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা তা তদন্ত করেন এডিশনাল ডিআইজি রফিকুল ইসলাম।
হাজীগঞ্জ নোয়ারদা গ্রামের মনোরঞ্জন সেনের ছেলে খাজা মার্কেটের নিচ তলার শ্যাম শিল্পালয়ের মালিক রতন সেন ৪৭ ভরি স্বর্ন নিয়ে শনিবার সকাল ৯ টায় ঢাকাগামী ঈগল-১ লঞ্চে রওনা হয়। সকাল ৯টায় লঞ্চ ছাড়ার পূর্বে ঐ ২ চিহ্নিত সন্ত্রাস তাদের সহযোগীদের নিয়ে ব্যবসায়ী রতন সেনকে স্বর্ন চোরাকারবারী অপবাদ দিয়ে তাকে লঞ্চ থেকে নামিয়ে আনার চেষ্টা করে। সে ডাক চিৎকার করলে নিচে গিয়ে নৌ পুলিশের ইনচার্য মোশারফের সলাপরামর্শ করে তাকে নিয়ে পুনরায় লঞ্চের ৩য় তলায় যায়। স্বর্ন ব্যবসায়ী রতন সেন সন্ত্রাসী ও ছিনতাইকারীদের ভয়ে সাথে থাকা ৪৭ ভরি স্বর্ন ঐ লঞ্চের যাত্রী তার প্রতিবেশী হাজীগঞ্জের বিএনপি নেতা ইমাম হাজীর কাছে রক্ষিত রাখে। ঠিক ঐ সময়ে নৌ পুলিশ ও সোর্স পরিচয়ে ঐ ২ সন্ত্রাসী ভিতরে প্রবেশ করেই ব্যবসায়ী রতন সেনকে পাচারকারী বলে ব্যপক মারধর করে। নৌ পুলিশের ইনচার্য মোশারফের সামনেই তার সোর্স পরিচয়ে ৩ যুবক ইমাম হাজীর কাছ থেকে স্বর্ন ছিনিয়ে নিয়ে মোশারফের ইশারায় লঞ্চ থেকে নেমে পরে।
